হোম
আইন-বিচার

হত্যাকাণ্ডে ২৪ ঘন্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে স্ত্রী সন্তানের সামনে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন রাজমিস্ত্রী মো. সোহেল মিয়া (২৫)। এ ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃতরা হলেন ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর রাজনগর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল শেখ (২৩), বরগুনা জেলার সদর উপজেলার বদুঠাকুরানী কোটবাড়ি এলাকার মো. দুলাল গাজীর ছেলে মাে. তুহিন (২২) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শেওরাইল এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সানি শুভ(২০)।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা মেইলকে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যাবহৃত দুইটি ছুরি ও মাদক উদ্ধার করা হয়। ডিবি পুলিশের ওসি জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম বার) এর নির্দেশনায় অতিরিক্ত সুপার (ক্রাইম অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লাহ হিল কাফি (পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান (পিপিএম) এর তত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রত্যকেই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত সাভার বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ছিনতাই করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রাঙ্গাবন নার্সারি এলাকায় তিনজন অবস্থান করছিলেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে নিহত সোহেল তার স্ত্রী মুন্নী খাতুন (২৪) ও দের বছর বয়সী শিশুকে নিয়ে গ্রামের বাড়ি রংপুর থেকে বাসযোগে এসে এখানে নামেন। এসময় তাঁদের একাকী পেয়ে মুঠোফোন ও টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করেন করেন ওই তিনজন ছিনতাইকারী।
ওসি রিয়াজ উদ্দিন আরও বলেন, এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে নিহত সোহেলের স্ত্রী মুন্নির হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় ছিনিয়ে নেয়া টাকা ফেরত পেতে ছিনতাইকারীদের সাথে হাতাহাতিতে লিপ্ত হন সোহেল। পরে তার স্ত্রী শিশু সন্তানকে কোলে নিয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে তাদের প্রতিবেশীদের ডাকতে যান এবং আনুমানিক ২৫মিনিট পর ফিরে এসে দেখেন তার স্বামী সোহেল রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে আছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সোহেলকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তিন আসামী রবিবার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান, সাইফুল ইসলাম ও ফারহানা ইসলামের আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। আদালত তিন আসামীকেই জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 14 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক