admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১ জন গ্রেফতার।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উথরাইল ইউনিয়নস্থ মুরাদপুর দামপুকুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর দামপুকুর গ্রামের জদবহল সরকার পাড়া টু দামপুকুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫২০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ আসামী ১। মোঃ মাহাবুর রহমান(৩৮), পিতা- মোঃ আবেদ আলী, সাং- বড় গ্রাম শলাকুড়ি, থানাÑ কোতয়ালী, জেলা- দিনাজপুর তাকে গ্রেফতার করে।
এ সময় উক্ত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
