হোম
নির্বাচিত কলাম

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রচারণা নেই, অনুষ্ঠিত হয়নি এ্যাডভোকেসী সভা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধিঃ দেশব্যাপী ১৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হলেও ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় কোন এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়নি। ব্যাপক প্রচারণার লক্ষ্যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী প্রমুখের অংশগ্রহণে সর্বস্তরের জনগণকে অবহিতকরণের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ধরনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দুই উপজেলায় প্রচারণামূলক কোন মাইকিংও শোনা যায়নি।
জানা যায়, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম চলবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা নাই বললেই চলে। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে।
কিন্তু ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা দুটিতে এ ধরনের কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি। ক্যাম্পেইন সফলের লক্ষ্যে কোন এডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়নি। উপজেলার অনেকেই জানেন না কবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার এই প্রতিনিধিকে রবিবার রাতে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে এবার কোন প্রচারণা নেই। আমার মেয়ের বয়স ৪ বছর। আপনাদের (গণমাধ্যমকর্মী) কাছ থেকে শুনলাম আগামীকাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল সিকদার বলেন, প্রতিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু এবার কোন প্রচারণার খবর পাইনি। কোন এডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়নি। এডভোকেসি সভা করার ক্ষেত্রে নতুন যোগদানকৃত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ধারাবাহিকতার লঙ্ঘন চোখে পড়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব বলেন, আমি গত সপ্তাহে দাপ্তরিক কাজে ঢাকায় থাকার কারণে গণ মাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এডভোকেসি মিটিং করতে পারিনি। সরকারের কর্মসূচির প্রথম দিন ২০ ফেব্রুয়ারি সোমবার আমরা শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু করেছি। একদিনে শতভাগ শিশুকে ক্যাপসুল খাওয়ানো সম্ভব না। দুয়েকদিনের মধ্যে মিডিয়া কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা করে সরকারের কর্মসূচিকে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে।উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার ২৪১টি ক্যাম্পে ৪৫ হাজার শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »