admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।১৯ ফেব্রুয়ারি রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মির্জা সারোয়ার হোসেন রিফাতের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান, নির্বাহী সদস্য প্রমুখ। ২০ ফেব্রুয়ারি সোমবার ১ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান,কর্মকর্তারা।
এবার ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ১৭ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়।আগামীকাল ২০ ফেব্রুয়ারী ২০২৩ খ্রীঃ সকাল থেকে খাওয়ানো হবে বলে জানান এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৬২৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫০ জন। জেলায় মোট ১ হাজার ৩৯৫ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী টিকাদান কেন্দ্র ১ হাজার ৩৩৮ ও অতিরিক্ত ৫৭টি।

| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||