admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেনঃ নিজের মাকে হত্যার দায়ে ছেলে আবু বকর(৩০)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালত এছাড়া একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর(৩০) বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে মামলা সূত্রে জানা যায় ২০১৫ সালের ১২ অক্টোবর রাত দশটার দিকে আবু বকর নেশাগ্রস্ত অবস্থায় তার নিজের বৃদ্ধ মা আলতাফুন্নেছা বেগমকে(৫৮) ভাত দেওয়ার জন্য বলেন এ সময় মা-বাবা বিছানায় শুয়ে থেকে তার ছেলেকে ভাত তুলে নিয়ে খেতে বলেন এতে সে ক্ষিপ্ত হয়ে একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে ছেলের লাঠির আঘাতে তার মা আলতাফুন্নেছা জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৩ ই অক্টোবর আলতাফুন্নেছার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে তার ছোট ভাই আবু বকরের নামে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ১৬ ই অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে পাষণ্ড ছেলে আবু বকরকে গ্রেফতার করেন এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমুল করিম হলি বলেন গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে ছিল মামলার দীর্ঘ শুনানির শেষে দোষ স্বীকার করায় রবিবার আসামির উপস্থিতিতেই বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এছাড়া একই সঙ্গে আসামীর বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
