হোম
আইন-বিচার

কবরস্থানের মাটি কেটে বেরিবাঁধে নির্মাণের ঘটনায় অভিযোগ দায়ের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরান কান্দিগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউপির শ্যামনগর এই দুটি গ্রামবাসীর কবরস্থানের মাটি কেটে নিয়ে ফসল রক্ষা বাঁধে মাটি ভরাটের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার এই দুটি গ্রামের পঞ্চায়েতি কবরস্থানের মাটি কেটে নিয়ে যায় ফসলরক্ষা বাধেঁর কাজে নিয়োজিত ৪২নং পিআইসি কমিটির সদস্যরা। এ ঘটনায় গত পহেলা ফেব্রæয়ারী পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও শ্যামনগর গ্রামের বাসিন্দা এমরান হোসেন সহ শ্যামনগর ও কান্দিগাঁও এই দুটির গ্রামের ১০ জনের স্বাক্ষর নিয়ে পাথারিয়া ইউনিয়নের পুরান কান্দিগাঁও গ্রামের রশিদ উল্লাহর ছেলে তারিফ উল্লা এবং একই গ্রামের আলীর ছেলে আরজ আলীর বিরুদ্ধে এই কবরস্থানের মাটি গোপনে ৪২ নং পিআইসির কমিটির সদস্যদের নিকট গোপনে বিক্রির অভিযোগ এনে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে শনিবার দুপুরে পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মিহির চক্রবর্তী ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সাথে কথা বলেন এবং তিনি তথ্য সংগ্রহ কওে নিয়ে যান।
অভিযোগ সূত্রে জানা যায়।

শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের পশ্চিমে চালিয়ারনির হাওর সংলগ্ন কান্দিগাঁও মৌজার ১ নং খাস খতিয়ানের ২১৯৯ দাগে ৬ একর ১০ শতক জায়গায় উভয় গ্রামবাসীর কবরস্থান রয়েছে। উক্ত কবর স্থানের জায়গা থেকে গ্রামবাসীকে না জানিয়ে খাই হাওরের ৪২ নং পিআইসি কমিটির কাছে গোপনে ১ লাখ ৭২ হাজার ৮শত টাকার মাটি বিক্রি করে দেন তারিফ উল্লাহ ও আরজ আলী। তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর বাঁধাকে উপেক্ষা করে পিআইসি কমিটি লোকজন এসকেভেটর ও ড্রাম ট্রাক লাগিয়ে প্রায় গভীর গর্ত করে প্রায় ৬০ শতক জায়গা থেকে লক্ষাধিক পরিমান মাটি কেটে বেরিবাঁধে নিয়ে যান। শনিবার সরেজমিন ঘটনাস্থলে গেলে ইউপি সদস্য এমরান হোসেন,শ্যামনগর গ্রামের সাবেক মেম্বার ইকবাল হোসেন,শ্যামনগর গ্রামের আলাল হোসেন,আব্দুল হামিদ,সেনু মিয়া,মাসুক মিয়া,পুরান কান্দিগাঁও গ্রামের জিয়াউর রহমান, ছুয়াব আলী,কাচা মিয়া সহ অনেকেই জানান,এই কবরস্থানটিতে শ্যামনগর,কান্দিগাঁও সহ আশপাশের লোকজন মারা গেলে এখানে এনে কবর দেওয়া হয়। এই কবরস্থানের মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
এ ব্যাপারে পুরান কান্দিগাঁও গ্রামের তারিফ উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি গ্রামবাসীকে সাথে নিয়ে বেরিবাঁধে মাটি দিয়েছি। এ ব্যাপারে ৪২ নং পিআইসির সভাপতি মিজানুর রহমান বলেন, কবরস্থানের মাটি বলে আমি জানিনা,তারিফ উল্লা নিজের জায়গার মাটি বলে আমাদেরকে কেটে নেওয়ার জন্য বলেছেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার বলেন,অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের তহসিলদারকে পাঠিয়েছি সরেজমিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান জানান,তদন্ত মোতাবেক জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 23 minutes আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 23 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 24 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 24 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক