admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০১৯ ৮:২১ পূর্বাহ্ণ
পাকিস্তানের অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স দুই আসন বিশিষ্ট আটটি যুদ্ধবিমান জেএফ-১৭ উন্মোচন করেছে। এ ঘটনাকে পাকিস্তান বিমানবাহিনীর জঙ্গিবিমান তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে। পাক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান মাত্র পাঁচ মাসে আটটি দুই আসন বিশিষ্ট জেএফ-সেভেনটিন বিমান তৈরির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। জেএফ-সেভেনটিন বিমান পাকিস্তান বিমানবাহিনীর মেরুদণ্ড বলেও উল্লেখ করেন তিনি। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার বিমান উন্মোচন উপলক্ষে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ জিং এবং চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট হাউঝাউ পিং। চীনের সহযোগিতায় পাকিস্তানের বিমান বাহিনী জেএফ-সেভেনটিন যুদ্ধবিমান তৈরি করছে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত দুই দেশের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, পাক-চীন বন্ধুত্ব এবং সহযোগিতার বড় প্রমাণ হচ্ছে এই জেএফ-সেভেনটিন বিমান প্রকল্প।