admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ গাজীপুর জেলার পুবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে মিলন মিয়া (১৯)ও ঝর্ন আক্তার(২২) দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার বসুগাঁও ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই স্থানীয় প্রাইম সুইটার পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার বাসিন্দা, আরেকজন হলেন স্থানীয়রা জানান নিহত দুজন ঝর্ণা আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর এলাকার নুরু মিয়ার মেয়ে। রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ পিছন দিক থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেন আসলে দিশেহারা হয়ে যান তারা পরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী ট্রেনে কাটা পড়েন দুজন।
বসুগাঁও ক্লাব এর বিপরীত পাশে রেল লাইনের উপর। ট্রেনের নাম কিশোরগঞ্জ এক্সপ্রেস। ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।