হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও-২ এর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাপ। বিশেষ করে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান, দিচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন প্রার্থীরা। এছাড়াও দলীয় মনোনয়ন পাওয়ার আশায় স্থানীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতাদের কাছেও ধরনা দিচ্ছেন তারা। এছাড়াও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন– ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক আলম টুলু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী,বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, নতুন প্রজন্মের ছাত্রনেতা আহসান উল্লাহ ফিলিপ,ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন নিজেকে নূতন প্রজন্মের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ আহসান উল্লাহ ফিলিপ। আহসান উল্লাহ ফিলিপের জন্ম ১৯৬১ সালের ২০ মে।
শিক্ষা জীবন শুরু হয় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং – পাড়িয়া ইউনিয়নের নিজ বাড়ি বামুনিয়া গ্রামে। ১৯৭৬ সালে এসএসসি পাশ করার পর নানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কলেজ হতে এইচএসসি সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলায় অনার্স, মার্ষ্টাস ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শিক্ষা জীবন শেষে ফার্মাসিটিক্যাল কোম্পানিতে ৯ বছর চাকুরী করেন। স্ত্রী ছিলেন কলেজের শিক্ষকা । ৪ ভাই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ।৩ ভাই এক বোন, মা এখনও বেঁচে আছেন। ১৯৯৭ সালে ডিভি লটারী পান তিনি, সে সময় আমেরিকায় যেতে না চাইলেও চাকুরী জীবনের এক সহকর্মীর অনুপ্রেরণায় অবশেষে ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে তিনি আমেরিকা প্রবাসী হন। আর স্ত্রী-সন্তান বাংলাদেশেই থাকতো। তাদের টানে দু’বছর পর পর বাংলাদেশে আসতে হতো।
আহসান উল্লাহ ফিলিপ আলোচনার এক পর্যায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘটনাবলী। যা আমাদের প্রত্যেকের লিখে রাখা উচিত। এই ইতিহাসকে ধরে রাখতে চাইলে লিখার কোন বিকল্প নেই। এক সময় বই পুস্তকে জানতে হবে। সরাসরি গল্প শোনার মতো কেউ থাকবে না। এছাড়াও স্থানীয় রাজনীতি এবং বড় ভাই বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন । সে কারণে মাঝে মধ্যেই আসতে হতো।
২০১৮ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামে কোথায় সে বছর তিনি পিছিয়ে যান। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আ’লীগের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থরের মানুষের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি পিতার আদর্শকে ধারণ করে নুতন প্রজন্ম রাজনীতিবিদ হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেতে আগ্রহী। তিনি আশা ব্যক্ত করে বলেন, আওয়ামীলীগ সভাপতি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তিনিও চান প্রতিটি নির্বাচনী এলাকায় নতুন প্রজন্ম প্রার্থী মনোয়ন দেওয়া। সে হিসেবে ঠাকুরগাঁও-২ আসনে আ’লীগে নতুন প্রজন্মের হিসেবে তিনিই হবেন নৌকার মাঝি। তিনি আমেরিকায় থাকাকালীন সময়ে আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, রাজনীতি কিছু মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। আওয়ামীলীগ সেই ভূল করবে না। আমরা কখনও দলের কাছে সুবিধা নেইনি। তিনি উদাহারণ দিয়ে বলেন, এক সময় অনেক জমিদার ছিল কিন্তু আজ সেই জমিদার নেই। পরিবর্তন হয়েছে, আমিও আশাবাদী এই আসনে পরিবর্তন হবে।
ঠাকুরগাঁও-২ আসনের জামাত বিএনপির প্রভাব বেশী, সেক্ষেত্রে কি ভাবে মোকাবিলা করবেন ? এক সময় সেটা ছিল কিন্তু এখন আর নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বড় ভাই আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। কিন্তু সেই নির্বাচনে বর্তমান সংসদ নৌকা মার্কার নির্বাচন করেন নাই । তাই আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী মনোনয়নের নৌকা মার্কা আমাকে যেন দেওয়া হয়।
বর্তমান এমপি আলহাজ দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনে অনেক উন্নয়নের কাজ করেছেন যেমন- রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, সহ অনেক উন্নয়নের কাজ করেছেন । গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। অনেক অসহায় গরীব ও প্রতিবন্ধী বয়স্ক মানুষদের সরকারি ঘর দিয়েছেন । দলের মানুষের সাথে হাত মিলিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং সমস্যা সমাধানের সহযোগিতা করেন। ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 2 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 3 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 3 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 3 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 3 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 8 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক