admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৩ ৭:৫৪ পূর্বাহ্ণ
শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম(৫০) কে আটক করা,হয়েছে। ০৮ জানুয়ারি (রোববার) রাতে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে আব্দুস সালামকে আটক করা হয়।স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলাধীন ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম ওই গ্রামের ৮ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করে আসছে।আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ধর্ষণে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসী আব্দুস সালামকে আটক করে। পরে থানা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই ছাত্রী জানায়,আমাকে বিয়ের বিয়ের কথা বলে অনেক বার ধর্ষণ আব্দুস সালাম।এর একপর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আব্দুস সালাম বিভিন্ন ভাবে ফুসলিয়ে সেটিও নষ্ট করায়। বিয়ের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকাও নিয়েছে সে।আমি এর সঠিক বিচার চাই।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন,আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।