হোম
অপরাধ

বগুড়ায় সিলগালা করা গুদাম থেকে চাল উধাওয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা গুদাম থেকে চাল উধাওয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে সারিয়াকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – সারিয়াকান্দির বাগবের এলাকার মৃত নুরু প্রামানিকের ছেলে বেলাল হোসেন, আন্দরবাড়ী এলাকার তোফা ফকিরের ছেলে রুসাত ফকির এবং সোনা মিয়ার ছেলে রায়হান কবির। এসময় চোরাই চাল বহনের কাজ ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে বাহিনীটি।জিজ্ঞাসাবাদে তারা চাল চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করলেও তদন্তের স্বার্থে মূল হোতাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।
এর আগে, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দির পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহিন আলমের চালের গুদামে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। কৃষি বিপণন নিবন্ধন এবং ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদামটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করার কয়েক দিন পর গুদামটি থেকে চাল উধাও হওয়ার খবর পেয়ে ২২ ডিসেম্বর বিকালে গুদামটির সিলগালা আবারও খোলা হয়। গুদামটি খুলে সেখানে থাকা চালের ১ হাজার ১৩০ বস্তার মধ্যে মাত্র ৬ বস্তা পাওয়া যায়। পরে গুদামটি আবারও সিলগালা করে দেওয়া দেয় উপজেলা প্রশাসন। এ ঘটনার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে সারিয়াকান্দি থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি মামলা করেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘সিলগালা করা গুদাম থেকে চাল উধাওয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোরাই চাল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক(রেজিঃনং-যশোর-ড-১১-০৮৮৪) জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত মুল হোতাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 23 minutes আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 4 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 5 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 14 hours আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 23 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 23 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক