হোম
নির্বাচিত কলাম

নাটোরে ঠান্ডা জনিত রোগের প্রকোপ হাসপাতালে দীর্ঘ লাইন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মারুফ আহমেদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত জ্বর, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগ, ডায়রিয়াসহ নানা ধরনের রোগের প্রকোপ। ফলে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে বয়স্ক ও শিশু রোগীদের ভিড়। ১০০ শয্যার হাসপাতালে বর্তমানে ইনডোরে চিকিৎসা নিচ্ছেন ২৭০ থেকে ২৮০ জন রোগী। অন্যদিকে আউট ডোরে চিকিৎসা নিচ্ছেন প্রায় তিন হাজার রোগী। এ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সোমবার (২৬ ডিসেম্বর) নাটোর হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় নারী ও পুরুষ দীর্ঘ লাইন। রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত আসার পর ঠান্ডাজনিত জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শীতের কারণে সকাল ৮টার দিকে রোগীর সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোগীর সংখ্যা।

সরেজমিনে দেখা যায়, ডাক্তারের রুমের সামনে রুগিদের দীর্ঘ লাইন। কোনো চেয়ার ফাঁকা নেই। অনেকে আবার দাঁড়িয়ে রয়েছেন। চিকিৎসা নিতে আসা নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন জনাপ আলী গণমাধ্যমকে বলেন, কয়েক দিন ধরে কাশি হচ্ছে। রাতে ঘুমাইতে পারি না। কাশ ও শ্বাসকষ্ট। এ কারণে হাসপাতালে ভর্তি হয়েছি। ঠান্ডাজনিত সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছেন জংলি এলাকার রহমান মিয়া। শীত আসলেই সমস্যাটা তার বেড়ে যায়।

ডাক্তার দেখানো ছাড়া উপায় থাকে না। রহমান মিয়া বলেন, গত কয়েকদিন ধরে ওষুধ খেলাম, ভালো হয়নি। এজন্য সদরে ভালো ডাক্তার দেখাতে আসলাম। শীতের মৌসুমে ঠান্ডা জনিত সমস্যায় ভোগেন প্রায় সব বয়সী মানুষই। এদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশী ।নাটোর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের স্টাফ নার্স লতা আক্তার বলেন, তার পুরুষ ওয়ার্ডে বেশিরভাগ রোগীই ঠান্ডাজনিত রোগে ভুগছেন ।

আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সামিউল ইসলাম শান্ত গণমাধ্যমকে বলেন, শীতের কারণে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এজমার রোগী বেড়ে গেছে। ১০০ শয্যার হাসপাতালে বর্তমানে ইনডোরে চিকিৎসা নিচ্ছেন ২৭০ থেকে ২৮০ জন রোগী। ফলে বেশীর ভাগ রোগীদের ফ্লোরে চিকিৎসা দিতে হচ্ছে। শীতজনিত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য। এদিকে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি আরও বলেন, রোগী বেশি হলেও হাসপাতালে কোনো ওষুধ সংকট নেই। শতকরা ৯৫ ভাগ ঔষধ হাসপাতাল থেকেই দেওয়া সম্ভব হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 49 minutes আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 15 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক