admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে অন্তত ৭টি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেই গড়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। শুধু তাই নয়, গোল করে গড়লেন আরও কয়েকটি রেকর্ড।
বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। সেমিফাইনালেই ম্যাথাউসকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি। এবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার পরই মেসির নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে।
শুধু সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় (মিনিট) খেলার রেকর্ডও চলে আসলো মেসির দখলে। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২১৭ মিনিট খেলেছিলেন। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির রেকর্ড পার হয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। ফাইনাল খেলতে নামার সময় মেসির নামের পাশে শোভা পাচ্ছিলো ২১৯৪ মিনিট।
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। পেনাল্টি থেকে গোল করার পর মেসিরও গোল সংখ্যা দাঁড়ালো মোট ১২টিতে।।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||