admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
তানিয়া পারভীন তামান্না, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বিজয়োল্লাস পালিত হলো সারাদেশে। সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “প্রাণের ব্যাচ ৯৩” সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। পুষ্পস্তবক অর্পণে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এডমিন সাজ্জাদ তালুকদার,সেলিনা পান্না সহ অন্যান্য এডমিন,মডারেটস সহ সাধারণ বন্ধুরা।
“প্রাণের ব্যাচ ৯৩” সংগঠনটির সারাদেশ ব্যাপী বিভিন্ন অঙ্গ সংগঠন গুলোও নিজ নিজ জেলায় বিজয় দিবস উৎযাপন করেছে।