admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
মো পজিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির প্রথম গোলে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা জ্বলে উঠে আপন শক্তিতে উদীপ্ত হয়ে আবির্ভাব হয় লিওনেল মেসির। তার
ঐতিহাসিক ১০০০ তম প্রফেশনাল ম্যাচে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে রেখেই প্রথমার্ধে বিরতিতে যায় দুই দল। নিজের প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে মেসি আবারো নিজের শক্তিকে জানান দিলেন। শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। কিন্তু গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না মেসিরা, ডি মারিয়ার অভাব হারে হারে টের পাচ্ছিল তারা।
কিন্তু ম্যাচের প্রথম ৩০ মিনিটে কোন শট’ই কেউ গোলমুখে নিতে পারেনি। ম্যাচের ৩৬ মিনিটের সময় ডি বক্সের বাইরে জটলা থেকে বল পেয়ে ডি বক্সের সামান্য ভেতর থেকে বা পায়ের দারুণ বাকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে এটি তার ৭৮৯তম গোল। ম্যাচের প্রথমার্ধে আর কোন সুযোগ তৈরি করতে না পারলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আবার গোল করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান মেসি বাহিনী। অস্ট্রেলিয়া ১টি গোল পরিশোধ করলেও শেষ রক্ষা হয়নি ২-১ গোলের ব্যবধানে বিদায় নিতে হয় কেঙ্গারুদের। এ জয়ে সারা বিশ্বে আনন্দের জোয়ার বলে যায় এই আনন্দে বাংলাদেশী আর্জেন্টিনার ভক্তরাও মেতে উঠে আনন্দে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||