হোম
খেলাধুলা

শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছেন ব্রাজিলের প্রথম ম্যাচ স্কোয়াড ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম বিশ্ব কাপ খেলা নিউজ ডেক্সঃ মরুর দেশ কাতারে চলছে বিশ্বকাপের ২২ তম আসর। এই আসরে শিরোপা নিজেদের করে নিতে মরিয়া ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগেই দলটির একাদশ চূড়ান্ত করে ফেলেছেন কোচ তিতে! সোমবার সকালে ফুটবলারদের নিয়ে লুসাইল স্টেডিয়ামের মাঠ দেখতে গিয়েছিলেন ব্রাজিলের কোচ। ছিলেন ফুটবলারের পরিবারের সদস্যরাও। বিকেলে আল আরবি স্পোর্টস ক্লাবের মাঠে অনুশীলনের পরেই সার্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করে নেন তিনি।

ফুটবলপ্রেমীদের যাবতীয় আগ্রহ অবশ্য সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের আক্রমণভাগ কী হবে, তা নিয়েই। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রধান স্ট্রাইকার (নাম্বার নাইন) হিসেবে তিতের পছন্দ রিচার্লিসন। বাঁ দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। ডান দিকে লুকাস পাকেতা। নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে তিনি ব্যবহার করবেন একটু পিছন থেকে। কারণ, ব্রাজিল কোচ মনে করছেন, সার্বিয়া পাঁচ জন ডিফেন্ডারকে রেখে অতিরক্ষণাত্মক রণকৌশলকে হাতিয়ার করতে পারে।

আক্রমণের ঝড় তুলেই বিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে চান তিনি। পাশাপাশি, তাঁর লক্ষ্য নেমারকে সুস্থ রাখা। এই কারণেই প্যারিস সঁ জরমঁ তারকাকে একটু পিছন থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবারের ব্রাজিলের অনুশীলনে সেরা মুহূর্ত অবশ্য উপহার দিলেন পাকেতা-ই। ব্রাজিল তারকার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে গ্যালারিতে ছিলেন। মাঠে অনুশীলনরত পাকেতার কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দেয় তাঁর এক ছেলে। কোচের কাছে অনুমতি নিয়ে গ্যালারিতে উঠে ছেলেকে কোলে নিয়ে কান্না থামান ব্রাজিল তারকা। তার পরে ফের মন দেন অনুশীলনে।

বিশ্বকাপে ফুটবল সম্রাট পেলের দেশের সাফল্যের ব্যাপারে আশাবাদী জ়াভি হার্নান্দেসও। তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। জানিয়ে দিচ্ছেন, মাঠে দলকে চালনা করার মূল দায়িত্ব নিতে হবে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে। স্পেনের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জ়াভি বলেছেন, ‘‘তিতে অনেক দিন ধরে দলটাকে তৈরি করেছেন। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রত্যেকটি ম্যাচে ব্রাজিল বুঝিয়ে দিয়েছে, এ বার কাপ জিততে ওরা কতটা মরিয়া হয়ে রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 minutes আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক