admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২২, শুক্রবার বিকেল ৩ টায় ঘড়িয়ালডাঙ্গা খেলোয়ার কল্যাণ সংস্থা আয়োজিত ঘড়িয়ালডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ঐতিহাসিক মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

খেলায় মোট ৮টি দল অংশগ্রহনের মাধ্যমে ফাইনাল খেলায় গাইবান্দা সুন্দরগঞ্জ ১-০ গোলে স্বাগতিক ঘড়িয়ালডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেন। কুড়িগ্রামের প্রথম শ্রেণীর রেফারী বিপ্লব তরফদারের পরিচালনায় সুন্দরভাবে খেলাটির পরিসমাপ্তি ঘটে। ফকরুল আলম হিরার সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আব্দুল্লা হিল জামান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজারহাট, রবিন্দ্রনাথ কর্মকার প্রাপ্তন চেয়ারম্যান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন, মোঃ এনামুল হক চেয়ারম্যান রাজারহাট ইউনিয়ন, অজয় কুমার সরকার সভাপতি আওয়ামীযুবলীগ চাকির পশার ইউনিয়ন, মোঃ মনিবুল হক বসুনিয়া শিক্ষক, মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রাজারহাট মডেল প্রেসক্লাব রাজারহাট। ঘড়িয়ালডাঙ্গা ফুটবল টুর্নামেন্টেকে সুন্দর ভাবে সাজিয়ে শেষ পর্যন্ত প্রানবন্ত করে তুলেছেন যে মানুষগুলি এর মধ্যে অন্যতম মোস্তাফিজুল রহমান রিপন, প্রভাষক নিমাই, আফজাল হোসেন, ফরহাদসহ আরো অনেকে। পনেরো হাজার দর্শকে উৎফুল্ল করে খেলার ধারাবিবরণী প্রচার করেন- মোঃ জাহিদ হাসন, সোহেল আহমেদ ও স্বপন। খেলাটির সার্বিক সহযোগীতা করেছেন গ্লোবাল ইলেকট্রনিক্স রাজারহাট।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||