admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টার রংপুর থেকেঃ রংপুরে দীর্ঘ্য ১০ বছর পর জেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল শনিবার ৫ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে নগরীর জিলা স্কুল থেকে শুরু করে সার্কিট হাউজ ও আশে পার্শ্বের এলাকা ব্যনার ফেষ্টুনে ভরে গেছে। তথ্য সূত্রে জানা যায়, সম্মেলন হলেও কাউন্সিল অধিবেশন হচ্ছেনা, সম্মেলনে কমিটিও ঘোষনা করা হচ্ছেনা। এর আগে সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়েছে বলেও জানা গেছে। সম্মেলনের পর ঢাকা থেকে কমিটি ঘোষনা করার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নেতা।
যুবলীগের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে ২০১৩ সালে জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। কমিটির আহবায়ক মৃত্যু বরন করায় চার যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহিন, লক্ষিন চন্দ্র, ড, লুৎফে আলী, ও মামুনুর রমীদ মামুনকে সম্মেলন প্রস্তুতি কমিটির বিভিন্ন দায়িত্ব দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা আহবায়ক কমিটির মতো জেলা ৮টি উপজেলাতেও পুনাঙ্গ কমিটি নেই ফলে কাউন্সিলর কারা হবেন এ নিয়ে নানান বিতর্ক থাকলেও পুরানো নেতাদের দিয়েই জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পুরো জেলা থেকে হাজার হাজার নেতা কর্মী ডেলিগেট হিসেবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আহবায়ক লক্ষিন চন্দ্র । সম্মেলনকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জেলা যুবলীগের সম্মেলনে ৩০ জনেরও বেশি সভাপতি সম্পাদক হবার বাসনা দিয়ে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতার কাছে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক সেবন, মাদক মামলা, কখনও ছাত্রলীগ বা যুবলীগ করেনি আন্দোলন সংগ্রামে অংশ নেয়নি অনেককে আবার জেলার নেতারাও চেনেনা এমন ব্যাক্তিরাও সভাপতি সম্পাদক হবার বাসনা নিয়ে লাখ লাখ টাকা খরচ করে ব্যনার পোষ্টার সাটিয়ে নিজেদের উপস্থিতি জানান দেবার চেষ্টা করেছে।
শনিবারের রংপুর জেলা যুবলীগের সম্মেলনে রংপুর ৪ আসনের সাংসদ বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি, আওয়ামী লীগেদর কোষাধ্যাক্ষ আশিকুর রহমান এমপি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এদিকে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু এ্যাডভোকেট জানান যুবলীগকে গতিশিল করতে আওয়ামী পরিবার থেকে ত্যাগি , মাদক মুক্ত ও শিক্ষিত নেতৃত্ব দেবার গুনাবলি আছে এমন ব্যাক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে আগামী দিনে যুবলীগ আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।