হোম
আইন-বিচার

সাভারের বংশী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ  সাভারের নামাবাজার এলাকায় বংশী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা সাভারের নামাবাজার এলাকায় সাভার উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করে। পানি উন্নয়ন বোর্ড,স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি সাভার পৌরসভা ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় শুরু উচ্ছেদ অভিযান হয়।

উক্ত বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের বলেন ঃঅবৈধ স্থাপনা গড়ে তুলে প্রায় চল্লিশ বছর ধরে দখলদাররা ভোগ দখল করে আসছিলো। ফলে নদী হারাচ্ছিলো নাব্যতা এবং নদীর পার দখল করে স্থাপনা নির্মাণের কারনে বিঘ্নিত হচ্ছিল সাধারণ মানুষের চলাচল। আদালতের নির্দেশনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। সম্পূর্ণ জমি দখলমুক্ত করার আগ পযন্ত অভিযান চলবে। ২০১৪ সালে প্রায় ২ থেকে ৩ একর জমি এভাবে অবৈধ ভাবে দখল হয়েছে, সময়ের পরিক্রমায় এই পরিমাণ এখন ৬ থেকে ৭ একর বলে আমরা ধারণা করছি, তবে এখানে অন্তত ৩ শতাধিক স্থাপনা রয়েছে।

এছাড়া তিনি আরোও বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী এই ক্রাশ প্রোগ্রামের আওতায় সকল স্থাপনা উচ্ছেদ করা হবে,প্রয়োজনে দুই দিনের পরেও এই অভিযান চলমান থাকবে। ইতিমধ্যে সকাল থেকে আমরা প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। যেহেতু শর্ট নোটিশে এই অভিযান শুরু হয়েছে,এখনো কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল অপসারণ করছেন,আমরা মালামাল সড়িয়ে নিতে তাদের সুযোগ দিচ্ছি,একইসাথে অভিযানও চলমান রয়েছে।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন,বংশী নদীর পাশে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে প্রায় ২ কিলো মিটার এলাকা দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করেছে দখলদাররা। আর বংশী নদীর দখলকৃত এসব জমি উদ্ধারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

সারা দেশের ন্যায় নদীর দুপাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে সাভারে অভিযান পরিচালিত হচ্ছে। দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। সাধারণ জনগোষ্ঠীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নদী প্রশস্ত ও নাব্যতা রক্ষার লক্ষ্যেই এই অভিযান চলছে। উল্লেখ্য ইতিপূর্বে স্থানীয় প্রশাসনের করা অবৈধ দখলদারদের তালিকায় নাম আসে,এদিকে অভিযানকালে নামাবাজার ঘুরে দেখা যায়, নদীর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনার প্রতিটিতেই রয়েছে পৌরসভার হোল্ডিং নাম্বার ও বিদ্যুৎ সংযোগ আছে।তবে এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে পল্লীবিদ্যুৎ ৩ এর জেনারেল ম্যানেজার মোল্লা মো: আবুল কালাম আজাদ,বলেন সাধারণত জমির মালিকানার কাগজ দাখিলের পরই কোন স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু এই স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ অনেক আগে দেওয়া হয়েছে যার কারনে এই মুহুর্তে ফাইল চেক না করে এবিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। এখন হয়তো সময় এসেছে বিষয়গুলো পর্যালোচনা করার। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা ইউএনও’র নেতৃত্বে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা,পানি উন্নয়ন বোর্ড,আনসার,ফায়ার সার্ভিস, সার্ভেয়ার,স্থানীয় পল্লীবিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 10 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 15 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »