হোম
নির্বাচিত কলাম

মন্ত্রী দায় চাপালেন সিটি করপোরেশনের ওপর এক দিনে ৯০০ ডেঙ্গু রোগী সনাক্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু রোগীর সংখ্যা না কমলে মৃত্যুর সংখ্যা কমানো কঠিন। তাই মানুষকে সচেতন হতে হবে। সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০০ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৫২৮ জন এবং ঢাকার বাইরের ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ২৬ হাজার ৯৩৮ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৪৯৮ জন রাজধানী ঢাকায় এবং ৭ হাজার ৪৪০ জন রোগী ঢাকার বাইরে। চলতি মাসের ১৮ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। যা সেপ্টেম্বরের চেয়েও বেশি আক্রান্ত ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরে এক সভায় সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, রাজধানীর কোনো হাসপাতালেই শয্যা ফাঁকা নেই, তবুও প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। ঢাকা মেডিকেলে প্রতিদিনই বাড়ছে রোগী মঙ্গলবার দুপুর ১২টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছেন মাঝ বয়সী যুবক রায়হান। কামরাঙ্গীরচরের বাসা থেকে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের ভাগনে আবিরকে দেখতে এসেছেন মামা রায়হান। চিকিৎসক বলেছেন, বেশি বেশি তরলজাতীয় খাবার খাওয়াতে।

রায়হান বলেন, গত শুক্রবার হঠাৎ করে জ্বর আর চোখ ওঠার সমস্যা দেখা দেয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ালেও জ্বর কোনোভাবেই কমছিল না। দু’চোখ ফুলে বন্ধ হওয়ার উপক্রম। এরপর রক্ত পরীক্ষাসহ অন্য টেস্টে তার ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে নিউমোনিয়া। রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, শিশু আবিরের রক্তের প্লাটিলেট প্রতিদিনই কমছে। দুইদিন আগে প্লাটিলেটের পরিমাণ ৬০ হাজার থাকলেও এখন সেটা কমে ৪০ হাজার হয়েছে। সরজমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নারী এবং পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা গেছে একই চিত্র। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ২০ থেকে ৩২ বছর বয়সীদের সংখ্যা বেশি বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরতরা। ৮০১ নম্বর ওয়ার্ডে ২১ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন হোসনে আরা। বয়স ৩৯ বছর। এসেছেন নারায়ণগঞ্জ থেকে। নিয়মিত তাকে স্যালাইন দিতে হচ্ছে। তার মেয়ে হামিদা বলেন, গত এক সপ্তাহ ধরে তার মা জ্বর, ডায়রিয়া এবং পেটের পীড়ায় ভুগছিলেন। প্রেসার ওঠানামা করছে। ফার্মেসি থেকে স্যালাইন এবং ওষুধ খাওয়ালেও পেটে ব্যথা এবং জ্বর কমছিল না। তিনি বলেন, হঠাৎ করে শরীর ঝেঁকে জ্বর আসে।

ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির নয়া রেকর্ড তৈরি হচ্ছে। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটাই এবছর সর্বোচ্চ শনাক্ত। ঘণ্টায় প্রায় ৩৮ জন রোগী আসছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত এবছরে ৯৯ জন মারা গেছেন ডেঙ্গুতে। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যাও ফাঁকা নেই অনেক হাসপাতালে। প্রত্যেক জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।  তাই মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর প্রকোপ কখন কমতে পারে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, তাদের মডেল বলছে পুরো অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রার্দুভাব থাকবে। এদিকে, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই। এখন প্রত্যেক জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালে তিন হাজারের বেশি রোগী ভর্তি আছে।

প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ালেও জ্বর কোনোভাবেই কমছিল না। দু’চোখ ফুলে বন্ধ হওয়ার উপক্রম। এরপর রক্ত পরীক্ষাসহ অন্য টেস্টে তার ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে নিউমোনিয়া। রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, শিশু আবিরের রক্তের প্লাটিলেট প্রতিদিনই কমছে। দুইদিন আগে প্লাটিলেটের পরিমাণ ৬০ হাজার থাকলেও এখন সেটা কমে ৪০ হাজার হয়েছে। সরজমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নারী এবং পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা গেছে একই চিত্র। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ২০ থেকে ৩২ বছর বয়সীদের সংখ্যা বেশি বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরতরা। ৮০১ নম্বর ওয়ার্ডে ২১ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন হোসনে আরা। বয়স ৩৯ বছর। এসেছেন নারায়ণগঞ্জ থেকে। নিয়মিত তাকে স্যালাইন দিতে হচ্ছে। তার মেয়ে হামিদা বলেন, গত এক সপ্তাহ ধরে তার মা জ্বর, ডায়রিয়া এবং পেটের পীড়ায় ভুগছিলেন। প্রেসার ওঠানামা করছে। ফার্মেসি থেকে স্যালাইন এবং ওষুধ খাওয়ালেও পেটে ব্যথা এবং জ্বর কমছিল না। তিনি বলেন, হঠাৎ করে শরীর ঝেঁকে জ্বর আসে।

কখনো ১০২ কখনো ১০৩। কিছুক্ষণ পর জ্বর কমে যায়। তখন প্রচুর ঘামতে থাকেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করালে তার রক্তের প্লাটিলেট ৭০ হাজারে নেমে আসে। নতুন করে পরীক্ষা করতে দেয়া হয়েছে। ভবনের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডের ৩২ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন মো. হামিদ। বয়স ৩১ বছর। পেশায় অটোরিকশাচালক। রাজধানীর কদমতলীতে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তার স্ত্রী বলেন, প্রথম দিকে খুব বেশি জ্বর ছিল না। বেশ কিছুদিন ধরে চোখ উঠলেও চশমা পরে অটোরিকশা চালান। এরপর চোখে ব্যথা শুরু হয় এবং রক্তচাপ ওঠানামা করতে থাকে। শরীর বেশ দুর্বল হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষাসহ অন্য পরীক্ষা করাতে দিলে ডেঙ্গু ও টাইফয়েড ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক মানবজমিনকে বলেন, আমরা চিকিৎসা দিচ্ছি। যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার বিপরীতে নতুন রোগীর সংখ্যা দ্বিগুণ বলা যায়। ডেঙ্গু রোগী সামাল দিতে আমাদের হাসপাতালের পুরোপুরি প্রস্তুতি রয়েছে।
সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি ঘণ্টায় আসছে ডেঙ্গু রোগী রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গত ৪ মাসে ভর্তি রোগীর সংখ্যা ৭৮৭ জন। ভর্তি রোগীদের মধ্যে আক্রান্ত শিশুরাও রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতি ঘণ্টায় আসছে ডেঙ্গু রোগী। গত মাস থেকে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হয়েছে। বেশির ভাগ রোগী ঢাকার বিভিন্ন এলাকার। বর্তমানে ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে শিশু ১৭ জন। সরজমিন দেখা যায়, হাসপাতালের তথ্য ও অনুসন্ধান ইউনিটের সামনে উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। অন্যান্য রোগীদের পাশাপাশি ভর্তি হতে আসা ডেঙ্গু রোগীর সংখ্যাও কম নয়। কেউ ভর্তির জন্য ফরম নিচ্ছেন আবার কেউ ডেঙ্গু পরীক্ষার জন্য এদিক-সেদিকে ছুটছেন। ৩১৩ নম্বর ওয়ার্ডে মোট ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। সেখানে কোনো বেড খালি নেই। অন্যান্য রোগে আক্রান্ত রোগীও রয়েছে। এই ওয়ার্ডে পাশাপাশি ৪০ ও ৪১ নম্বর বেডে ভর্তি আছে আবদুল্লাহ (৭) ও জান্নাতুল (১০)। তারা দুই ভাইবোন। সঙ্গে রয়েছেন তাদের বাবা-মা। তাদের মা শেফালি বেগম বলেন, আজ ৪ দিন ধরে সন্তানদের নিয়ে হাসপাতালে। ছেলের জ্বর ৫ দিন ধরে।

তার হঠাৎ জ্বর, বমি। এরপর ছেলেকে নিয়ে এলাকার একটি হাসপাতালে গেলে সেখানে ডেঙ্গু পরীক্ষা করতে বলে। এরপর বিকালে রিপোর্ট হাতে পেয়ে দেখি ডেঙ্গু পজেটিভ এসেছে। সেখান থেকে ছেলেকে সোহরাওয়ার্দী হাসাপাতালে ভর্তি হওয়ার জন্য বলে। ৮ বছরের মেয়ের ডেঙ্গু চিকিৎসার জন্য রায়ের বাজার থেকে এসেছে মৌসুমী আক্তার। ১০ দিন ধরে তার জ্বর। দুইদিন আগে ডেঙ্গু জ্বর ভালো হলেও এখন নতুন করে টাইফয়েড জ্বরে আক্রান্ত। মৌসুমী বলেন, মেয়ের প্রথমে ১০৬ জ্বর হয়। এরপর নাক মুখ দিয়ে রক্ত পড়ে। পেটে ব্যথা ও বমি ভাব আসলেও কিন্তু বমি হয় না। এরপর হাসপাতালে নিয়ে এলে ডেঙ্গু ধরা পড়ে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সাইদুজ্জামান বলেন, ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। রোগীদের সেবার কাজে আমাদের চাহিদা অনুযায়ী সরকারকে জানালে তারা সঙ্গে সঙ্গে আমাদের সব ধরনের সহযোগিতা করছেন। গত একমাস ধরে রোগীর চাপ বাড়ছে। সবাইকে সতর্ক হতে হবে। শুধু সাবধান থাকলে হবে না ডেঙ্গু মশার লার্ভা নিধনের জন্য সবাইকে সচেতন হতে হবে। রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ হওয়াটা বেশি জরুরি। এডিস মশা যেসব জায়গায় ডিম পাড়ে সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ।

বর্তমানে হাসপাতালটিতে প্রতি ৫ জনের একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মুগদা হাসপাতাল সূত্র জানায়, দুই মাস আগে গড়ে ৩৫০ থেকে ৪০০ রোগী ভর্তি ছিল হাসপাতালটিতে। তবে এখন সেই সংখ্যা ছাড়িয়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে সাত শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। এসব রোগীর মধ্যে তুলনামূলক বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিদিনই মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভিড় জমাচ্ছেন। গড়ে ৩৫-৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন দুই হাজার ৫১ রোগী। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ১১৭ জন। এরমধ্যে শিশু ২৬ জন। এই সময়ের মধ্যে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৭ জন। এ ছাড়া একজনের মৃত্যুও হয়েছে। সরজমিন দেখা যায়, হাসপাতালটিতে মেডিসিন ওয়ার্ডের ৯ তলায় প্রাপ্তবয়স্ক ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া শিশু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে শিশু ওয়ার্ডে।  আসনের অতিরিক্ত রোগীদের মেঝেতে বিছানা করে দেয়া হয়েছে। মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, আমাদের এখানে ওষুধ, লজিস্টিক কিংবা বেডের অভাব নেই। শুধু চিকিৎসকের কিছুটা সংকট দেখা দিয়েছে। কারণ প্রতিদিন ১২০ জনের মতো ডেঙ্গু রোগীর চিকিৎসা করতে হলে আমাদের আরও ৫-১০ জন চিকিৎসক দরকার। যারা সার্বক্ষণিক রোগীদের দেখাশোনা করতে পারবে। আমাদের ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসকরা মেডিসিন ওয়ার্ডেও কাজ করে। তাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি হয়। এই চিকিৎসক সংকট না হলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 32 minutes আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »