হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামে জেলা যুবলীগের সম্মেলন পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ, কুড়িগ্রাম জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে কুড়িগ্রাম সার্কিট হাউসে যুবলীগের কেন্দ্রীয় এবং কুড়িগ্রাম জেলা যুবলীগ নেতাদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য, আহসানুল হক চৌধুরী ডিউক-এমপি, যুবলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মতিয়ার রহমান বাদশাহ, সহ-সম্পাদক, সাফিন এবং কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক, অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন দুলাল, যুগ্ম-আহবায়ক, রেদওয়ানুল হক দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ, মমিনুর রহমান মমিন ও পৌর যুবলীগের সদস্য মোঃ রিপন মিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৪-০৯-২০১৫ সালে যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলালকে আহ্বায়ক (হাজী দুলাল) এবং বর্তমান কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রেদওয়ানুল হক দুলাল কে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। জানা যায় এই কমিটির সকল নেতৃবৃন্দরাই বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং সভা সমাবেশ এবং জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

সূত্রে জানায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলা যুবলীগের সম্মেলন-২০২২। ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের কাছ থেকে ২৪ জানুয়ারি/২০২২ থেকে শুরু করে ২৭ জানুয়ারি/২০২২ তারিখ পর্যন্ত সিভি আহবান করেছেন কেন্দ্রীয় যুবলীগ।

তবে দলের তৃণমূল একাধিক নেতাদের বরাতে জানা যায়, কুড়িগ্রাম জেলা যুবলীগে দুটি গুরুত্বপূর্ণ পদে একাধিক পদ প্রত্যাশী থাকলেও তারমধ্যে সভাপতি পদের জন্য এডভোকেট হাজ্বী দুলালকে তার ক্লিন ইমেজ, যোগ্যতা এবং দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মানবিক যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও বিপ্লবী সাধারণ সম্পাদক তাকে বিবেচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই হাজ্বী দুলাল কুড়িগ্রামে বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানবিক নেতা হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন।

সূত্র আরও বলেন, শেখ পরিবারের সাথে ভালো সখ্যতা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে, ক্লিন ইমেজের কারণে গত একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন হাজ্বী দুলাল। কিন্তু জাতীয় পার্টির এরশাদের কাছে আসনটি ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগ এখানে কোন প্রার্থী না দেওয়াই কপাল পোড়ে হাজ্বীর।

সম্মেলনকে কেন্দ্র করে আজকের আলোচনা সম্পর্কে জানতে চাইলে, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক, অ্যাডভোকেট হাজী দুলাল বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন সম্পর্কিত মতবিনিময় সভা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তবে আজকের আলোচনায় সম্মেলনের কোন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ খুব তাড়াতাড়িই দিবে বলে ধারণা করা যাচ্ছে। কুড়িগ্রাম যুবলীগের সম্মেলন সম্পর্কে জানতে চাইলে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বাদশাহ বলেন, সভাপতি সেক্রেটারি পদের জন্য একাধিক সিভি জমা পড়েছে। তবে কুড়িগ্রাম যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে হতে পারে এ সম্বন্ধে তিনি কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 7 minutes আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 4 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক