হোম
নির্বাচিত কলাম

ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দাঙ্গায় পদদলিত হয়ে ১৭৪ জন মারা গেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

রেড্ডিউ নিংদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচে পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জন মারা গেছে। বিশ্বের সবচেয়ে খারাপ স্টেডিয়াম বিপর্যয়ের মধ্যে একটি ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচে পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জন মারা গেছে। ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একেবারে ভয়াবহ ঘটনা গেল। শনিবার রাতে জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা ওয়ানের একটি ফুটবল ম্যাচ চলাকালীন রীতিমতো দাঙ্গা বেঁধে যায়। দাঙ্গা এবং তার পরে পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

নিহতদের মধ্যে শিশু এবং পুলিশও রয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের কাঞ্জুরুহান স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ফুটবল ম্যাচটি চলছিল। মুখোমুখি হয়েছিল পার্সেবায়া সুরাবায়া এবং আরেমা ফুটবল ক্লাব। পার্সেবায়া তার ঘরের মাঠে আরেমাকে হারিয়ে দেয়। আর এর পরেই শত শত বিক্ষুব্ধ সমর্থক মাঠে নেমে পড়ে। শুরু হয় ঝামেলা। পূর্ব জাভা প্রদেশের ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান নিকো আফিন্তা সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনায় ১২৭ জন মারা গিয়েছেন, যাঁদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা। ৩৪ জন স্টেডিয়ামের ভিতরেউ মারা গিয়েছেন এবং বাকিরা হাসপাতালে মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়ামের মাঠে নেমে ঝামেলা করছে লোকজন। ছুটে বেড়াচ্ছেন। এবং পুলিশ তাদের সরানোর জন্য তাড়া করছে। লাঠিচার্জ করছে। পুলিশ ঝামেলা বন্ধ করতে গেলে, তা আরও ভয়াবহ হয়ে ওঠে।

পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে প্রচুর পরিমাণে কাঁদানে গ্যাস ছোড়ে। যার ফলে ধোঁয়ার মেঘ তৈরি হয়েছিল। এটাও ছিল পদদলিত হওয়ার অন্যতম একটি কারণ। ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) শনিবার গভীর রাতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে এবং বলেছে যে, খেলার পরে কী ঘটেছিল তা তদন্ত শুরু করতে একটি দল মালাংয়ে রওনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসএসআই কাঞ্জুরুহান স্টেডিয়ামে আরেমা সমর্থকদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। আমরা দুঃখিত এবং ঘটনার জন্য নিহতদের পরিবার এবং সমস্ত পক্ষের কাছে ক্ষমাপ্রার্থী। সেই জন্য পিএসএসআই অবিলম্বে একটি তদন্ত দল গঠন করেছে এবং অবিলম্বে সেই দল মালাংয়ে গিয়েছে।

এই দাঙ্গার পরে এক সপ্তাহের জন্য লিগ ম্যাচগুলি স্থগিত করা হয়েছে। আর হবে নাই বা কেন। এমন ঘটনা নিঃসন্দেহে রোমহর্ষক। ফুটবল ম্যাচ দেখতে এসে ১২৭ জন প্রাণ হারান এবং ১৮০ জন আহত হন। আরেমা এফসি দলের উপর এই মরসুমের বাকি টুর্নামন্টের জন্য ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 13 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 25 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক