admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এই সিদ্ধান্ত আসবে শিগগির। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)দুপুরে সাভারের পক্ষাগাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমরা দাম বাড়াবো আর কমলে কমাবো। তেলের দাম হঠাৎ করে বেশি বৃদ্ধি পাওয়ায় অসুবিধাটা হয়েছে, যা সরকার অবহিত আছে। সরকার তেলের দাম ইতোমধ্যে শুধু দাম কমায়নি আরও কমানো হবে জানিয়েছে। আমরা বিশ্বাস করি অবশ্যই সরকার তেলের দাম কমাবে। যদি না আরেকবার যুদ্ধ লেগে যায়, যদি বিশ্ববাজারে আবার ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটে। বর্তমান বিশ্ব স্ট্যাবল অবস্থায় আছে। সুতরাং আমি আশা করছি পরিস্থিতি অনুকূলে থাকবে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, দেশে উন্নয়ন হচ্ছে এটা কিন্তু সত্যি কিন্তু তা যথেষ্ঠ পরিমানে হয়নি। আমাদের আরো উন্নয়ন করতে হবে। এখনো দেশে ২০ ভাগ মানুষ নিরক্ষর, ২০ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা হচ্ছে, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা হচ্ছে কিন্তু যথেষ্ঠ নয়। দেশে উন্নত জাতের ধান চাষ হচ্ছে, কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করছেন তাই বলে আমরা বলতে পারবো না আমারা সয়ংসম্পূর্ন হয়ে গেছি।
আমাদের আরো পরিশ্রমি হতে হবে। এই মূহুর্তে দুইটি জিনিস আমাদের দরকার ১ম টি হচ্ছে, কাজ আর কাজ আর ২য় টি হচ্ছে সামাজিক স্থিতিশীলতা। বিশ্ব মন্দার বিষয়টি উল্লেখ করে সবাইকে উচ্চ বিলাসী জিবন যাবন থেকে সরে আসার আহ্বান জানিয়ে। বিলাসীতা ভাল কিন্তু উচ্চ বিলাসীতা ভালনা। যেমন বলছি যেটা প্রয়োজন না সেটা না করতে। যেমন আপনি ৫০০০ সিসি গাড়ি ব্যবহারের পরিবর্তে ৩০০০ সিসির গাড়ি ব্যবহার করতে পারেন।

আপনার ঘরে, অফিসে ৫টি লাইট ব্যবহারের পরিবর্তে তিনটি লাইট ব্যবহার করতে পারেন। আমরাও (সরকার) এই পথ অনুসরন করছি। সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সমাজ কল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএসপিআই’র প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ ওমর আলী সরকার, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ প্রমুখ। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উৎযাপন উপলক্ষে সকালে সিআরপির শিক্ষার্থী, রোগী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকা প্রদক্ষিন করে সিআরপিতে গিয়ে শেষ হয়।এছাড়া দিবসটি উৎযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে দিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।