admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ২৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে আলুর ক্ষতিপূরণের দাবিতে এ আন্দোলন করেন তারা। ঠাকুরগাঁও কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এ আন্দোলন হয়। এ সময় যানচলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ জন্য দুঃখ প্রকাশও করেন তারা। পরে সড়ক অবরোধ করার ১৫ মিনিট পর পুলিশের অনুরোধে রাস্তার এক লেনে আন্দোলন অব্যাহত রাখেন চাষি ও ব্যবসায়ীরা। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ হিমাগার মালিক কর্তৃপক্ষের সিন্ডিকেটের কারণে তাদের অব্যবস্থাপনায় হিমাগারগুলোতে আলু পচে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা বলছেন এ বছর প্রতি ৫০ কেজি আলুর বস্তা হিমাগারে সংরক্ষণের জন্য ভাড়া বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করেছে হিমাগার কর্তৃপক্ষ। এ ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আন্দোলন করেও লাভ হয়নি। অধিক ভাড়া দিয়ে হিমাগারে আলু রেখেও পচে যাওয়ায় ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী। সদরের সালন্দর ইউনিয়নের কৃষক সাইদুর রহমান বলেন২৫ বিঘা জমিতে এবার আলুর আবাদ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে প্রায় দেড় হাজার বস্তা আলু হিমাগারে সংরক্ষণ করেছি। কিন্তু এখন আমার আলুগুলোতে পঁচন ধরেছে, এই দায় কে নেবে।ব্যবসায়ী মজিবর রহমান বলেন, ‘হিমাগারগুলোতে ধারণ ক্ষমতার বেশি আলু রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। ৬ বস্তার খামালের জায়গায় ৯ বস্তার খামাল করেছে। এ কারণে আলুতে পচন ধরেছে।
আমাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে।আন্দোলনে জেলার শত শত কৃষক ও ব্যবসায়ী অংশ নেন। কাল বুধবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।এ দিকে ঠাকুরগাঁও হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।সমবায় হিমাগারের পরিচালক দুলাল হোসেন বলেন, ‘আমাদের হিমাগারে পরিমাণ অনুযায়ী আলু রাখা হয়েছে। আমাদের কোন আলু নষ্ট হয়নি। তবে কৃষক ও ব্যবসায়ীরা আলু পঁচনের ক্ষতিপূরণের দাবিতে যে আন্দোলন করছেনআমি মনে করি প্রশাসনের এটি খতিয়ে দেখা দরকার।