admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসী রাসেল ওরফে মাখন দাস (৩০) অজ্ঞানপার্টির কবলে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভোর ৪ টায় এ ঘটনা ঘটে। তিনি সিঙ্গাপুর প্রবাসী। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ।
তার বাবার নাম সুমেন দাস। তার স্ত্রী সিন্ধু রাণী জানান আমার স্বামী সিঙ্গাপুরে কাজ করতেন। উনি ছুটিতে দেশে আসছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় বাড়ি ফেরার উদ্দেশে বিমানবন্দর এলাকা থেকে মাইক্রোবাস বাস ভাড়া করেন। ভাড়া করা মাইক্রোবাসেই তিনি অজ্ঞানপার্টির কবলে পড়েন। এতে তার কাছে থাকা সাতশ ডলারসহ ২-৩ লাখ টাকার মালামাল হারান।
সায়েদুল ইসলাম নামে এক সেনা সদস্য টিকাটুলী এলাকায় মাখন দাসকে আজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সকাল পৌনে ৭টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মাখন দাস ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।