হোম
আন্তর্জাতিক

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিলে সায় ভারতের মন্ত্রিসভার, কী আছে এতে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৯ ৭:৪১ পূর্বাহ্ণ

un-authorize-people-mknewsbd

ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সে দেশের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন করেছে – যে আইন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেবে। তবে জানতে পেরেছে, বিলটি নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র প্রতিবাদের মুখে সেখানকার স্বশাসিত ও বিশেষ সুরক্ষাপ্রাপ্ত এলাকাগুলোকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। আর নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কাটঅফ ডেট ধরা হয়েছে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর,অর্থাৎ ওই তারিখের মধ্যে ভারতে এলে তবেই তারা ভারতের নাগরিক হতে পারবেন। বেশ কয়েকটি বিরোধী দল এই বিলের বিরোধিতা করলেও এটি সরকার পার্লামেন্টে পাস করিয়ে নিতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। বস্তুত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গত কয়েকদিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্বাঞ্চলের সব মুখ্যমন্ত্রী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে একশো দশ ঘন্টারও বেশি বৈঠক করেছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, বিলটির পুরনো আকারে যিনি তীব্র আপত্তি জানান

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, বিলটির পুরনো আকারে যিনি তীব্র আপত্তি জানান

আর এই দীর্ঘ আলোচনার পরিণতিতেই বিতর্কিত এই বিলের পরিধি থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামের ইনার লাইন পারমিট এলাকাসমূহ। এখন এই ইনার লাইন পারমিট-ভুক্ত অঞ্চলে যেতে হলে ভারতের অন্য এলাকার নাগরিকদেরও বিশেষ অনুমতি লাগে। তা ছাড়া আসাম, ত্রিপুরা, মেঘালয় বা মিজোরামের আদিবাসী-প্রধান বহু এলাকাও সংবিধানের ষষ্ঠ শিডিউল অনুসারে স্বশাসনের অধিকার ভোগ করে, সেখানেও এই নতুন বিল প্রযোজ্য হবে না। এদিন ক্যাবিনেট বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারের মুখপাত্র প্রকাশ জাভড়েকর জানান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার অন্যতম হল নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দেওয়া। সংসদে পেশ করার পর এই বিলটি নিয়ে দেশব্যাপী আলোচনা হবে বলেও তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিলের বিষয়বস্তু নিয়ে মি জাভড়েকর বিশেষ কিছু প্রকাশ না-করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রেই বিবিসিকে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়েই প্রস্তাবিত বিলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এদেশের গবেষকরাও বলছেন, ভারতে অবৈ অনুপ্রবেশকারীর সংজ্ঞাকেই চিরতরে বদলে দেবে এই বিল। ভারতে গণতান্ত্রিক চর্চা নিয়ে গবেষণা করে থাকে পিআরএস লেজিসলেটিভ, ওই সংস্থার সাবেক ফেলো তৃণা রায়ের কথায়, এই বিলটার মূল কথা হল অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে বিশেষ একটা ক্যাটেগরি এখন ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন। যারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢুকেছেন কিংবা মেয়াদের পরেও এদেশে থেকে গেছেন তাদের সবাইকেই এতদিন অবৈধ অনুপ্রবেশকারী বলা হত।কিন্তু এরা যদি আমাদের মুসলিম-প্রধান তিনটি প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু হন তাহলে তাদের আর সেটা বলা যাবে না,জানাচ্ছেন তিনি।

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আসামের গুয়াহাটিতে প্রতিবাদ। ৩রা ডিসেম্বর, ২০১৯

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আসামের গুয়াহাটিতে প্রতিবাদ। ৩রা ডিসেম্বর, ২০১৯

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ বা অযোধ্যায় রামমন্দির নির্মাণের মতোই এটা ছিল বিজেপির বহু পুরনো অঙ্গীকার বাংলাদেশ থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী বলা হলেও হিন্দুদের তারা শরণার্থী বলেই বর্ণনা করে এসেছে। নতুন বিলে সেই কথিত শরণার্থীদের নাগরিকত্বের মর্যাদা বা আইনি অধিকারটাই স্বীকৃতি পাচ্ছে। বিজেপি এমপি রাকেশ সিনহার কথায়, “এই হিন্দু-বৌদ্ধদের আশ্রয় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কংগ্রেসকে মনে করিয়ে দেব, নেহরু-লিয়াকত চুক্তির জেরেই কিন্তু পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা শতকরা ১৩ ভাগ থেকে ১ ভাগে নেমে এসেছে, আর বাংলাদেশে হয়েছে ২৩ থেকে ৬ শতাংশ। কিন্তু ভারত এই হিন্দুদের হারিয়ে যেতে দেবে না, তাদের মর্যাদার সঙ্গে ঠাঁই দেবে,বলছেন মি সিনহা।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকা বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড। পোর্ট ব্লেয়ার, ২০০৯

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকা বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড। পোর্ট ব্লেয়ার, ২০০৯

এই বিলটি আগামী সপ্তাহেই লোকসভায় পেশ হতে যাচ্ছে, তার আগে বিষয়টি নিয়ে তাদের দলেও আলোচনা হবে বলে জানিয়েছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের এমপি কাকলি ঘোষদস্তিদার। তিনি জানাচ্ছেন, এর আগে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী তৈরির প্রস্তাব তো আমরা পুরোপুরি বিরোধিতা করেছি। এখন এই বিল নিয়ে ঠিক কী করা হবে তা আমরা লোকসভায় বিলটি পেশ করার আগেই চূড়ান্ত করে ফেলব। তৃণমূল ছাড়াও আরজেডি, কংগ্রেস, ডিএমকে-সহ অনেক বিরোধী দলই পার্লামেন্টে বিলটিতে বাধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন লোকসভায় তো বটেই, এমন কী রাজ্যসভায় যেখানে শাসক জোটের গরিষ্ঠতা নেই – সেখানেও তারা বিলটি শেষ পর্যন্ত পাস করিয়ে নিতে পারবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 14 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 19 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 19 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 20 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 20 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 21 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক