হোম
আন্তর্জাতিক

উইগার মুসলিম নির্যাতন: চীনকে শাস্তি দিতে আমেরিকায় বিল পাস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৯ ৭:৩০ পূর্বাহ্ণ

Uganda-mknews

ফাইল ছবি

শিনজিয়াং প্রদেশের কাসগরের একটি বাজারে একজন উইগার নারী চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে উইগার মুসলিমদের বিনাবিচারে বন্দী করে রাখা, তাদের ওপর নির্যাতন চালানো ও হয়রানি করার কারণে চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়ে একটি বিল পাশ করা হলো। চীনকে টার্গেট করে এক সপ্তাহের ব্যবধানে এরকম দুটো বিল পাস হলো। কদিন আগে হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভের সমর্থনে একটি আইন পাস করা হয়, যা নিয়ে ক্ষুব্ধ বেইজিং পাল্টা ব্যবস্থা হিসাবে হংকংয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ এবং ফ্লাইট নিষিদ্ধ করেছে। উইগারদের নিয়ে নতুন আরেকটি আইন পাশের উদ্যোগে ক্ষিপ্ত বেইজিং বলেছে, আমেরিকা চীনের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি নাক গলাচ্ছে। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মঙ্গলবার রাতে বিলটি উত্থাপন করা হলে এর পক্ষে ৪০৭টি ভোট পড়ে। বিপক্ষে পড়েছে মাত্র একটি ভোট। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন সেনেটে যাবে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প সই করলে সেটি আইনে পরিণত হবে। বিলটিতে শিনজিয়াং-এ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি চেন কোয়াংগোসহ চীন সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। চেন কোয়াংগোকে এসব বন্দী শিবিরের পরিকল্পনাকারী বলে মনে করা হয়। মসজিদ ভাঙার পরিকল্পনায় চীনে অস্থিরতা

চীন ১০ লাখ উইগুর মুসলিমকে আটকে রেখেছে?

শিনজিয়াংয়ে এরকম বেশ কিছু সুরক্ষিত ভবনে আটকে রাখা হয়েছে কয়েক লাখ উইগার মুসলিমকে

শিনজিয়াংয়ে এরকম বেশ কিছু সুরক্ষিত ভবনে আটকে রাখা হয়েছে কয়েক লাখ উইগার মুসলিমকে

বিলটিতে চীনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা পরিকল্পিতভাবে উইগার মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন করছে, তাদেরকে নাগরিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে। সেইসাথে লঙ্ঘন করছে তাদের মত প্রকাশ, ধর্ম পালন, মুক্তভাবে চলাফেরা এবং ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতাও। প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাটিক পার্টির নেতা ন্যান্সি প্যালোসি বলেন, এই বিলের মাধ্যমে তারা বেইজিংকে একটি বার্তা দিচ্ছেন। আমরা চীনকে বলছি যে আমেরিকা এসব কিছুর ওপর নজর রাখছে এবং তারা চুপ করে থাকবেন না। এই বিলটিতে সত্য তুলে ধরা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে চীনের এসব কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিলটিতে এসব ক্যাম্প বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহবান জানানো হয়েছে তিনি যাতে উইগার মুসলিমদের নির্যাতনের প্রতিবাদ জানান। হংকং-এ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে একটি বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করার কয়েকদিন পরেই চীনে সংখ্যালঘু উইগারদের মানবাধিকার সংক্রান্ত এই বিলটি পাস হলো।

চীনের প্রতিক্রিয়া
সবশেষ এই বিলটির পর চীন বলছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

শিনজিয়াংয়ের হোতান শহরে মসজিদে নামাজ শেষে বেরুচ্ছেন উইগার মুসলিমরা, মে ৩১, ২০১৯

শিনজিয়াংয়ের হোতান শহরে মসজিদে নামাজ শেষে বেরুচ্ছেন উইগার মুসলিমরা, মে ৩১, ২০১৯

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে চীনের কর্মসূচিকে অপবাদ দেওয়া হচ্ছে। সরকারের একজন মুখপাত্র হুঁশিয়ারির সুরে বলেছেন, চীনের স্বার্থকে যারা খাটো করে দেখবে তাদেরকে এর মূল্য দিতে হবে। তিনি বলেন,সন্ত্রাস-বিরোধী এই কর্মসূচির কারণে শিনজিয়াং প্রদেশে গত তিন বছরে কোন ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।
চীন বিষয়ক সংবাদদাতা জন সাডওয়ার্থ বলছেন, সেনেট ও প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর বিলটি যদি আইনে পরিণত হয় তাহলে উইগার মুসলিমদের বন্দী করে রাখায় চীনের ওপর এটাই হবে সবচেয়ে বড় আন্তর্জাতিক চাপ। এর আগে অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক দল তাদের অনুসন্ধানে দেখেছেন যে, বেশ কয়েকটি বন্দী শিবিরে ১০ লাখের মতো উইগার মুসলিমকে বন্দী শিবিরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। কিন্তু চীন সরকারের দাবি যে ধর্মীয় চরমপন্থা ঠেকাতে তারা বৈধভাবেই এসব মুসলিমকে বৃত্তিমূলক কিছু প্রশিক্ষণ দিচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 19 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 19 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 day আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 2 days আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক