হোম
ঢাকা

সাভারে ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুলাই, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,  ব্যুরো প্রধান ঢাকাঃ সারা দেশের ন্যায় সাভারেও ৭৫ টি ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গৃহসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন হতে দেশের ২৬ হাজার ২শ’ ২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (তৃতীয় পর্যায়-২য় ধাপ) এর শুভ উদ্বোধন হলো।

এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সাভারে মোট ৭৫টি গৃহহীন পরিবার পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই আশ্রয়ণ প্রকল্পের ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সরাসরি এই গৃহসহ জমির দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন এসব ঘর হস্তান্তর করা হয়।

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও উপ-সচিব আবু জাফর রিপন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

নতুন নির্মিত এই ঘর সমূহের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দি বৈলারপুর মৌজায় ৮৬ শতক জমিতে ৪৩টি পরিবারকে এবং বিরুলিয়ার সাদুল্ল্যাপুর ইউনিয়নে ১টি এবং সাভার ইউনিয়নের খঞ্জনকাঠি মৌজায় ৬২ শতক জমিতে মোট ৩১টি পরিবারকে সহ মোট ৭৫টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের এই ঘর তুলে দেয়া হলো।

সাভার উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিবেদককে জানান, সহকারী কমিশনার (ভূমি) এর তৎপরতায় ১৫০ শতক খাস জমি উদ্ধার করা হয়।

যার বর্তমান গড় বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি ৫ লক্ষ ঢাকা। এসব ভূমিতে তৃতীয় পর্যায়ে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মানে ঢাকা বিভাগীয় ও জেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানে সাভার উপজেলা প্রশাসন,

উপজেলা প্রকৌশলীর দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) এবারে সারাদেশে মোট প্রায় ২,৬২২ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এই নতুন ঘর তুলে দেয়া হয়।

আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৩য় পর্যায়ের ঘরে ১ম পর্যায়ে নির্মিত ঘরের তুলনায় বেশ কিছু টেকসই ও গুনগত পরিবর্তন আনা হয়েছে।

উপকারভোগীদের উপজেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভার অনুমোদনক্রমে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বোচ্চ সর্তকতার সাথে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এছাড়া, তালিকা ভিত্তিক আবেদনকারীদের প্রত্যেকের আলাদা আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান সাভারের ইউএনও মোঃ মাজহারুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ সহ অন্যরা।

প্রসঙ্গত, সাভারে ঘরের নির্মাণ কাজের গুনগতমান বজায় রাখার জন্য সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন যা বিভিন্ন সময়ে জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 19 minutes আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 6 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 20 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক