হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রেলের টিকিট কালোবাজারীর হাতে-দেখার কেউ নেই!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রোড রেল স্ট্শেন কাউন্টারে টিকিট শুধু নেই আর নেই, নেপথ্যে সেই কালো বিড়াল উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও জেলা সদরের প্রধান রেল স্টেশনের নাম ঠাকুরগাঁও রোড রেল স্টেশন।এখানকার টিকিট কাউন্টারের আন্তঃনগর ট্রেনের টিকিট করতে গেলে কম্পিউটারের সামনে বসা এক রেল কর্মচারীর মুখ দিয়ে শুধু নেই আর নেই। ভাই ১৩ জুলাইয়ের ঢাকার কোন টিকিট আছে, তার উত্তর নেই, ১৪ তারিখের নেই, ১৫ তারিখের নেই, ১৬ তারিখের নেই, ১৭ তারিখের নেই? এরপর তাঁকে জিজ্ঞেস করা হয় আপনি অযথা উজিরে খামাখার মতো বসে আছেন কেন? চটে গিয়ে তিনি বলেন, আমি বসে থাকলে আপনার কোন সমস্যা তার পাল্টা প্রশ্ন? বিথি রানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটা টিউশনি করান। আজকের টিকিট না পেলে তাঁর টিউশনিটা চলে যাবে তাই তাঁর টিকিট লাগবেই।

এরপর স্টেশন সংলগ্ন একটি দোকান হতে দ্বিগুণ মূল্য দিয়ে একটি টিকিট সে পেল। সামির ঢাকায় একটি বেসরকারি কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। ঈদে নারীর টানে বাড়ী এসে বেকায়দায় পরেছেন এই তরুণ। কাউন্টারে টিকিট না পেয়ে সেও কালোবাজারি চক্রের নিকট চড়া দামে টিকিট কিনতে বাধ্য হলো। এত কিছুর পরেও তাঁর মুখে বিজয়ের হাসি। সেলিনা –নয়ন এই দম্পতি ঢাকায় চাকরি করেন। তাঁরা কাউন্টারে টিকিট না পেয়ে প্লাটফর্মের এদিক ওদিক ছুটতে থাকেন। তাদের ডেকে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে থলের কালো বিড়াল। কাউন্টারে কম্পিউটারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ভদ্রলোক তাদের গোপনে বলেন, টিকিট কাটার পর যেসব যাত্রী যাত্রা বাতিল করেন তাঁরা প্লাটফর্মের পানের দোকানে টিকিট দিয়ে যান। তাঁর কাছে গেলে টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। এরপর ঐ দম্পতি চলে যায় দেখিয়ে দেওয়া পান দোকানির কাছে।

দ্বিগুণ মূল্য দিয়ে তারাও টিকিট সংগ্রহ করেন। এভাবেই টিকিট না পাওয়া যাত্রীদের বাধ্য করে দ্বিগুণ দামে টিকিট কিনতে বাধ্য করছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা। কাউন্টার সেলের টিকিট কৌশলে ঐ দোকানে চলে যায়। এরপর দ্বিগুন মূল্যে বিক্রি। সহজ ডট কম নামে একটি সফটওয়্যার কোম্পানি এ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করে। সেখানে চলে তুঘলকি কান্ড। সাধারণ মানুষের পক্ষে সহজে টিকিট কেনা প্রায়ই অসম্ভব। সহজের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকলেও রেলপথ মন্ত্রণালয়ের একজন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে রয়েছে এ কোম্পানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ। ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে নেই কোন তথ্য সেবা কেন্দ্র। বাংলাদেশের একমাত্র এই রেলস্টেশনে যোগাযোগের জন্য কোন মোবাইল নাম্বার গুগলে সার্চ দিয়েও পাওয়া যায়না। দিনের বেশীর ভাগ সময়ই স্টেশন মাস্টারের কক্ষে স্টেশন মাষ্টার থাকেন না।

স্টেশনে জরুরি তথ্য দরকার হলে কোন নম্বরে ফোন করবো জানতে চাইলে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন মাষ্টার বলেন, কোন ফোন নম্বর নেই। তথ্যের দরকার হলে সরাসরি স্টেশনে আসতে হবে। তিনি তাঁর স্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি অস্বীকার করে বলেন, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। টিকিটের বরাদ্দ অপর্যাপ্ত। তাই সবাইকে টিকিট দেওয়া অসম্ভব। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ে আন্তঃনগর রেল আন্দোলনের সংগঠক শফিউল করিম রুবেল বলেন, কালোবাজারি চক্রের হাতে জিম্মি ঠাকুরগাঁওয়ের রেলযাত্রীগণ। রেল আন্দোলনের আরেক সংগঠক প্রভাসক দেলোয়ার হোসেন বলেন, রাজনৈতিক দলের নেতাদের সদিচ্ছা ছাড়া ঠাকুরগাঁও রেলের টিকিট সিন্ডিকেট ভেঙে ফেলা অসম্ভব।

ঠাকুরগাঁও নাগরিক অধিকার সুরক্ষা পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক আবু মহিউদ্দিন এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ঠাকুরগাঁও রোড রেল স্টেশন হতে টিকিট সিন্ডিকেটের কালো বিড়ালটি যারা নিয়ন্ত্রণ করেন তাদের মুখোশ জনসম্মুখে উন্মোচিত করতে হবে সবার আগে। নচেৎ রেল চলবে কিন্তু টিকিট পাবেনা ঠাকুরগাঁওয়ের মানুষ। এনআইডি ছাড়া টিকিট বিক্রি বন্ধ হলেই এ সিন্ডিকেট বন্ধ হতে বাধ্য। ঠাকুরগাঁও জেলার সুশীল সমাজ ঠাকুরগাও রেল স্টেশনের কালো বিড়াল তথা টিকিট সিন্ডিকেট বন্ধে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 2 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক