admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
হরিপুর ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধিঃ পদ্মা সেতু নির্মান, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরণ এই স্লোগানে মুখরিত হলো সীমান্তঘেষা হরিপুর উপজেলাও। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৫/০৬/২০২২ ইং সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন ,জেলা যুবলীগের সহসম্পাদক শরিফউদ্দিন সরকার শরিফ, আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদ্দাদ, যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখা,ছাত্রলীগ নেতা ইয়াসিন আলী মিঠুন , হরিপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি মোঃ জয়নুল আবেদীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।