admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মঞ্জুরুল আলম রাজীব এর পক্ষ থেকে সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন, কলুমপুর, হরিশাম,তেঘরিয়া এলাকার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন সাভার পৌর ছাত্রলীগ।
২৪ জুন থেকে বন্যার্তদের জন্য প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন সাভার পৌর ছাত্রলীগের নেতারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চিড়া, মুড়ি, পানি, গুড়, খাবার স্যালাইন, মোমবাতি, ম্যাচ বক্স, বিস্কুট প্যারাসিটামল, নাপা ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
এ সময় পৌর ছাত্রলীগের নেতা মাসুম দেওয়ান বলেন,সিলেটের ভয়াবহ বন্যা পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আমরা ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে বেরিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মঞ্জুরুল আলম রাজীব ভাইয়ের পক্ষ থেকে বালাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দিয়েছি।