admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ নানা আয়োজনে সাভার থানা আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে উপ মহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।

র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। এর আগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । পরে উপজেলার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীরা কেক কেটে দিবসটি উদযাপন করেন।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।