admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২২ ৭:২২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার ব্যাপী এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল বাংলা বাজার ইট খোলা রোড এলাকায় এ অভিযানে পরিচালনা করে ।
এসময় অবৈধ পাইপলাইন তুলে ফেলার পাশাপাশি পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও সংযোগে ব্যবহৃত রাইজার কয়েকশো অবৈধ চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এ অভিযান পরিচালনা করেন। এদিকে,অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয় প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আমরা ইয়ারপুর ইউনিয়নের গুমাইল বাংলা বাজার ইট খোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় এক কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে আমরা বিচ্ছিন্ন করেছি। এতে করে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজার অবৈধ চুলা জব্দ করেছি। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।