হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামে রাজারহাটে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ভুয়া দলিল ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামে রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃরায়হান হাবীবের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে ভুয়া দলিল সম্পাদন করা ও নিয়ম বহির্ভূত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।অনুসন্ধানে জানা যায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে হাবিল উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম গত ২৯/০৯/২০২০ ইং তারিখে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে ভুয়া দলিল সম্পাদনের লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয় হাজেরা বেগমের তপশীল বর্ণিত নিজ দখলীয় জমির দলিল নং ৬১৫৮-৩৫৫৫-৩০৯৬ আর এস খং নং ৩২৭ সাবেক দাগ ৯৫২,৯৪৮,৯৪০ ও ৯৫০ হাল দাগ নং ১২১১ এবং ১২১০ দাগে ৮.৫ শতাংশ জমিতে বসত বাড়ী।আর এস রেকর্ডে যা বাড়ী উল্লেখ আছে।খাজনা পরিশোধিত হওয়া সত্বেও ঢাকায় বসবাসকারী রফিকুল ইসলাম পিতা মৃত খরকু মিয়াজী কে উক্ত তফশীল বর্ণিত জমির ভুয়া মালিক সাজিয়ে জাল কাগজপত্র তৈরি করে গত ১৩-০৭-২০২০ইং তারিখে কবলা দলিল নং ২০১৩/২০ সম্পাদন করেন সাব-রেজিস্ট্রার রায়হান কবির।

হাজেরা বেগমের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম সাক্ষরিত নোটিশ গত ২৮-১০-২০২০ তারিখে বাদী ও বিবাদীকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।উভয় পক্ষের শুনানি শেষে উপজেলা নির্বাহী অফিসার শুনানির প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের আর এম শাখায় পাঠান। আর এম শাখায় প্রাথমিক তদন্তে রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় ২৯/০৩/২০২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র দিয়ে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কিন্তু রহস্যজনক কারনে এখনো বহাল তবিয়তে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।তার সীমাহীন অনিয়মের প্রতিবাদ কেউ করলে উল্টো তাকেই মামলায় ফাসানোর হুমকি দেন।অনিয়ম যেখানে নিয়ম বানিয়েছেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব।কয়েকজন দলিল লেখক জানান প্রতি দলিল রেজিস্ট্রারী করার জন্য দুই হাজার করে টাকা দিতে হয়।এছাড়াও ছোট খাটো ভুল ত্রুটির জন্য দুই হাজার সহ আরও অতিরিক্ত টাকা দিতে হয়।আমরা চরম বিপাকে আছি প্রতিবাদ করলেই উল্টো আমাদের ফাসানোর ভয় দেখান। এবিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের মুটোফোনে একাধিকবার ফোন করে ও ম্যাসেজ দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী বলেন ভুক্তভোগী অনেকেই আমাকে তার বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন। আমি তাকে আমার অফিসে ডেকে এনে ঘুষ না নিতে ও অনিয়ম বন্ধ করতে অনুরোধ করলেও তা কাজে আসে নাই। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন সাব রেজিস্ট্রার আমার অধীনস্থ নন,এব্যাপারে ডিসি মহাদয় বা জেলা রেজিস্ট্রার মহাদয়ের সাথে কথা বলতে বলেন প্রতিবেদনকে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 59 minutes আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 4 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক