admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ
মোঃমোস্তাফিজুর ,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৫ নং হরিপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১১-৬-২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। ৫নং. হরিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর ডেলিগেটগণ দলীয় কার্যালয়ে বেলা তিনটায় এসে উপস্থিত হয়।
সভাপতিত্ব করেন মোঃ গুলজার হোসেন, বাংলাদেশ কৃষকলীগ ৫নং হরিপুর ইউনিয়ন শাখার আহবায়ক। সম্মেলনে উপস্থিত ছিলেন,জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল,চেয়ারম্যান উপজেলা পরিষদ হরিপুর ঠাকুরগাঁও, বাবু নগেন কুমার পাল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ হবিবর রহমান, আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ মোনাববর হোসেন সভাপতি, ৫ নং সদর ইউনিয়ন হরিপুর,সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও মোঃ আবু বক্কর সিদ্দিক লিটন,সম্মেলন প্রস্তুত কমিটি, বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগ সভাপতি / সম্পাদক সহ উপজেলার আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কৃষক লীগ হরিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। অসাম্প্রদায়িক চেতনা ও কৃষকদের কল্যানে সবসময় কাজ করে যাচ্ছে। আন্দোলন সংগ্রামে সংগঠন টি বাংলাদেশ আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাবে ।
ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি মোঃ গুলজার হোসেন ও সম্পাদক মোঃ কামরুল হাসান নির্বাচিত হয়।