হোম
আন্তর্জাতিক

পুলিশের যে পাশবিক নির্যাতন স্তম্ভিত করেছিল পুরো ভারতকে,অপারেশন গঙ্গাজল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০১৯ ৯:০৪ পূর্বাহ্ণ

india-mknewsbd

ফাইল ছবি

বিহারের ভাগলপুরে এমনকি ছিচকে চোরদেরও ধরে থানায় নিয়ে চোখ ফুটো করে অ্যাসিড ঢেলে অন্ধ করে দেওয়া হতো সতর্কতা: প্রতিবেদনটিতে কিছু বর্ণনা আছে যা কারো কারো জন্যে অস্বস্তিকর হতে পারে। ১৯৮০ সালের ভারত। বিহার রাজ্যের ছোটো একটি শহর ভাগলপুরের পুলিশ ছিঁচকে অপরাধীদের শিক্ষা দিতে নির্যাতনের যে পথ নিয়েছিল তাতে স্তম্ভিত হয়ে পড়েছিল পুরো দেশতো বটেই, একই সাথে বাকি বিশ্বও। প্রায় ৪০ বছর পর বিবিসির ইকনুর কৌর কথা বলেছেন ‘অপারেশন গঙ্গাজল’ নামে কুখ্যাত ঐ পাশবিক পুলিশী নির্যাতনের কিছু প্রত্যক্ষদর্শী এবং এক ভুক্তভোগীর সাথে। ভাগলপুরের ঐ পুলিশী পাশবিকতা নিয়ে ২০১৭ সালে তথ্যচিত্র বানিয়েছিলেন অমিতাভ প্রসার। ১৯৮০ সালে তিনি ছিলেন বয়সে কিশোর, স্কুলের ছাত্র। একদিনকার এক দৃশ্যের স্মৃতিচারণ করছিলেন মি.প্রসার। ১৯৮০ সালে আমি একদিন স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাস্তায় একটি লোক যন্ত্রণায় ছটফট করছে এবং চিৎকার করে মানুষজনের কাছে সাহায্য চাইছে। আশপাশে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে, কিন্তু কেউই এগুচ্ছে না। কাছে গিয়ে দেখলাম মানুষটার দুটো চোখের জায়গায় গর্ত। দরদর করে রক্ত বেরুচ্ছে। পরে শুনলাম পাশের থানার পুলিশ অ্যাসিড দিয়ে তাকে অন্ধ করে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে।। ১৯৮০ সালে ভাগলপুরে অপরাধীদের ধরে এনে অন্ধ করে দেওয়ার যে নীতি স্থানীয় পুলিশ নিয়েছিল, তার শিকার ৩৩ জনের একজন ছিল ঐ ব্যক্তি।

অ্যাসিডে দগ্ধ চোখ (ফাইল ফটো)

অ্যাসিডে দগ্ধ চোখ (ফাইল ফটো)

অমিতাভ প্রসারের বয়স ছিল মাত্র ১৩। ঐ বয়সে তখন আমি ঠিক বুঝতে পারিনি কত বড় ইস্যু ছিল এটি। আমরা শিশু কিশোররা তখন শুনতাম পুলিশ এলাকার একজন কুখ্যাত ডাকাতকে শাস্তি দিয়ে কী সাংঘাতিক ভালো কাজ করেছে। আমার মনে আছে লোকটি সাহায্যের জন্য চিৎকার করছিল, আর মানুষজন যেন তার ঐ যন্ত্রণা দেখে মজা পাচ্ছিল। ১৯৮০ সালের দিকে বিহারে অপরাধ বাড়ছিল। তা দমনে ভাগলপুরের পুলিশ বিচার-বহির্ভূত পাশবিক এক নির্যাতনের পথ নিয়েছিল। সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য আদালতে না পাঠিয়ে তাদের দুই চোখে অ্যাসিড ঢেলে সারাজীবনের মত তাদের অন্ধ করে দিচ্ছিল ।

এক তরুণ আইনজীবীর লড়াই
রামকুমার মিশ্র ছিলেন সে সময় ভাগলপুর আদালতের একজন তরুণ আইনজীবী। বিবিসিকে তিনি বলেন কীভাবে একদিন তিনি সেই ভয়াবহ নির্যাতন সম্পর্কে জানতে পারলেন। আমি একদিন আদালতে দেখলাম দুটো লোকের চোখ দিয়ে রক্ত ঝরছে। শুনলাম তাদের দুজনের চোখ ফুটো করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। আমি দেখলাম তাদের দুই চোখেই গর্ত, এবং সেখান থেকে রক্ত বেরুচ্ছে। তারা আমাকে বললো, পুলিশের সাথে একজন ডাক্তার ছিল যে তাদের চোখে সাইকেলের চাকার স্পোক ঢুকিয়ে দেয়। তারপর অ্যাসিড ঢেলে নিশ্চিত করে যে তারা অন্ধ হয়েছে। ঐ দুজনকে দেখার পর রামকুমার মিশ্র ভাগলপুরের সবগুলো পুলিশ স্টেশনে যান। সেখানে গিয়ে নির্যাতনের শিকার এমন আরো মানুষকে দেখতে পান। ১৯৮০ সালে ফেব্রুয়ারি থেকে শুরু করে অগাস্ট মাস পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে, এবং সে সময় আমি নির্যাতনের শিকার অনেক মানুষকে দেখেছি। মি.মিশ্র নির্যাতনের শিকার এমন ৩৩ জনের পক্ষে মামলা লড়ার সিদ্ধান্ত নেন।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

স্পোক দিয়ে খুচিয়ে তারপর অ্যাসিড
প্রথম দিকে যে কজনকে এভাবে অন্ধ করে দেওয়া হয় তাদের একজন ছিলেন উমেশ যাদব। পুলিশ তাকে চুরির অভিযোগে ধরেছিল। মি.যাদব বলেন সেদিনের কথা। তখন আমার বয়স ছিল ২০। একদিন আমি বাড়ির দিকে যাচিছলাম। হঠাৎ দেখলাম কজন পুলিশ আমাকে অনুসরণ করছে। ভয়ে আমি সাইকেল থেকে নেমে দৌড় দিলাম। একসময় পুলিশ আমাদের ধরে এমন মারা মারলো যে একসময় আমার প্রায় অজ্ঞান হয়ে পড়ার জোগাড় হলো। এরপর তরুণ উমেশ যাদবকে থানায় নেওয়ার পর চোখ ফুটো করে অ্যাসিড ঢেলে দেওয়া হয়।
থানার ডেপুটি সুপার আমার চোখে অ্যাসিড ঢেলে দিয়েছি। আমি ব্যথায় চিৎকার করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ধরার পর সন্দেহভাজন অপরাধীদের কারাগারে নেওয়া হতো না সেসময়। ভাগলপুর পুলিশ শহরের এক কোনায় একটি ক্যাম্প তৈরি করেছিল। সেখানে একজন ডাক্তারের সাহায্য নিয়ে তারা সেসব অপরাধীদের অন্ধ করে দিত। আইনজীবী রামকুমার মিশ্র বলেন, কারাগারে আনার আগেই তাদের সন্দেহভাজন অপরাধীদের ভিন্ন ভিন্ন পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে অন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া, অমরপুর নামে একটি এলাকায় অন্ধ করার জন্য একটি আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছিল।

চোখে ‘গঙ্গার পবিত্র জল’
পুলিশের হাতে অন্ধত্বের শিকার উমেশ যাদব বলেন, তাকে অন্ধ করার পর আরো অনেককে একইভাবে অন্ধ করে দেয়া হয়েছিল। তাকে অন্ধ করার পরপরই আরো নয়জনকে ধরে আনা হয়েছিল এবং তারাও অন্ধ হয়ে যায়। আইনজীবী মি মিশ্রের মত উমেশ যাদবও একই ব্যাখ্যা দিলেন। প্রথমে সাইকেলের চাকার স্পোক চোখে ঢুকিয়ে ফুটো করা হতো। তার সেই ফুটো দিয়ে অ্যাসিড ঢেলে দেওয়া হতো। উমেশ যাদব বললেন, অ্যাসিড চোখে ঢালার আগে পুলিশ বলতো ‘এবার তোকে পবিত্র জল দেওয়া হবে।তারা (পুলিশ) বলতো এই গঙ্গা জল দেওয়ার পর যন্ত্রণা কমে যাবে। আসলে তারা অ্যাসিড ঢালতো যাতে আমরা পুরোপুরি অন্ধ হয়ে যাই।

শ্রীনগরে পুলিশের বেধড়ক পিটুনি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ রয়েছে ভারত শাসিত কাশ্মীরে

শ্রীনগরে পুলিশের বেধড়ক পিটুনি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ রয়েছে ভারত শাসিত কাশ্মীরে

ভাগলপুর পুলিশ তাদের এই অমানবিক নির্যাতনকে ইতিবাচক ইমেজ দেওয়ার জন্য অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন গঙ্গাজল।ব্যাপারটা এমন যেন পবিত্র গঙ্গাজল দিয়ে কোনো কিছু পবিত্র করা হয় তেমনি অ্যাসিড ব্যবহার করে পুলিশ সমাজ থেকে অপরাধ, অন্যায় ধুয়ে দিচ্ছে, বলছিলেন আইনজীবী রামকুমার মিশ্র। ১৯৮০ সালের মে মাসে ঐ আইনজীবী সুপ্রিম কোর্টে একটি চিঠি লেখেন। সেই চিঠির সূত্র ধরে মামলা রুজু হয়ে তদন্ত শুরু হয়। ১৯৮৪ সালে বিহারের ৩০ জনেরও বেশি পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে এতদূর এগুতে অনেক ঝামেলা, হুমকি-ধমকি সহ্য করতে হয়েছে মি.মিশ্রকে।

বিহারের ভাগলপুরে চোখে অ্যাসিড ঢেলে চিরতরে অন্ধ করে দেয়া হয়েছিল ত্রিশেরও বেশি লোককে (ফাইল ফটো)

বিহারের ভাগলপুরে চোখে অ্যাসিড ঢেলে চিরতরে অন্ধ করে দেয়া হয়েছিল ত্রিশেরও বেশি লোককে

পুলিশ আমাকে অনেক হুমকি দিয়েছে। একদিন একদল পুলিশ আমাকে জোর করে একটি হোটেলে ঢোকায়। আমার দিকে রিভলবার তাক বলে একজন বলে, তোমাকে এখন মেরে ফেলবো। আমি বললাম ঠিক আছে মেরে ফেল। আমার স্ত্রী সবসময় খুব উদ্বেগে থাকতো। আমাকে বলতো – তুমি করছো কী। কেন করছো। শুধু আমার বাবা আমাকে বলতো, তুমি যদি বিশ্বাস করো এই কাজ তোমার করা উচিৎ, তুমি করো।রামকুমার মিশ্র বললেন, এই নির্যাতন যে পুলিশ একাই নিজেদের সিদ্ধান্তে করেছিল, তা নয়। এর পেছনে রাজ্য সরকারের নেতৃস্থানীয়দের সায় ছিল। মুখ্যমন্ত্রী,বিচার বিভাগ,পুলিশ সবারই এতে হাত ছিল, এবং তারা সবাই মিলে একে অপারেশন গঙ্গাজল নামকরণ করেছিল।

চরম ক্ষুব্ধ ইন্দিরা গান্ধী
ভাগলপুরের এই ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পর, ভারতের লোকসভায় তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে আবেগময় কণ্ঠে এক বক্তৃতা দেন যেখানে তিনি বলেন, এই ঘটনার কথা শুনে তিনি অসুস্থ বোধ করছেন। তবে ভাগলপুরের সিংহভাগ মানুষের এ নিয়ে কোনো অনুতাপ ছিলনা। তাদের কথা ছিল- অপরাধীদের শিক্ষা হওয়া উচিৎ। আমি যখন বাজারে যেতাম। সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলতো দেখ দেখ এই সেই উকিল। এই লোকই এই শহরের সর্বনাশ করছে। পুলিশ অপরাধীদের অন্ধ করছে, কিন্তু এই উকিল সুপ্রিম কোর্টে নালিশ করেছে। আমি যেন একঘরে হয়ে পড়েছিলাম। একমাত্র আমার বাবা ছাড়া আমার পাশে কেউই ছিল না।

পুনে শহরে বধিরদের একটি বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।

পুনে শহরে বধিরদের একটি বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।

তদন্তের পর ১৫ জন পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলা হয়। তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালত নির্দেশ দেয় অন্ধ করে দেওয়া লোকগুলোর প্রত্যেককে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং প্রতি মাসে সাড়ে সাতশ রুপি করে পেনশন দিতে হবে। কিন্তু তারপর কী বিহারে এ ধরনের পাশবিক নির্যাতন বন্ধ হয়েছিল? তারপরও অপরাধীদের অন্ধ করে দেওয়ার চল পুরোপুরি বন্ধ হয়নি। এখনও এটা চলছে বলছিলেন তথ্যচিত্র নির্মাতা অমিতাভ প্রসার। ২০১৭ সালে তিনি ভাগলপুরের বিষয়টি নিয়ে ‘আইজ অব ডার্কনেস’ নামে একটি তথ্যচিত্র বানান। জাতীয় পুরষ্কার পেয়েছে সেটি। এত বছর পরও ঐ ঘটনা আমি মন থেকে মুছে ফেলতে পারিনি। ঐ যে দৃশ্য আমি কিশোর বয়সে দেখেছিলাম তা এখনও আমাকে তাড়া করে। ঐ পাশবিকতার শিকার হয়েছিলেন যে ৩৩ জন, তাদের ১৮ জন দারিদ্রে ভুগে মারা গেছেন। বাকিরা টিকে থাকার জন্য প্রাণপণে লড়াই করছেন। তাদের একমাত্র সম্বল মাসে সাড়ে সাতশ রুপির পেনশন।

 

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 15 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 20 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 20 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 21 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 22 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 22 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 22 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক