admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মে, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা চতুল ইউনিয়নের হাসামদিয়া অবস্থিত শাহ্ জাফর টেকনিক্যাল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারীতে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন।
উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক খান আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আতিয়ার রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম কুদ্দুস মোল্যা, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান লিপন, পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক, জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।