হোম
নির্বাচিত কলাম

ভারতের পশ্চিমবঙ্গে আটক ৫৯ বাংলাদেশীর ভবিষ্যত অনিশ্চিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ১২:৪৫ অপরাহ্ণ

bangladeshi-arrested-mknewsbd

ফাইল ছবি

ট্রেনের কামরার ভেতর কথিত বাংলাদেশীরা দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের পুলিশ কয়েকদিন আগে তাদের ধরে ট্রেনে করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়ার পর থেকে হাওড়া জেলার একটি থানার তত্বাবধানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন নারী ও শিশু সহ ওই ৫৯ জন। দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের পুলিশ কয়েকদিন আগে নারী ও শিশু সহ ৫৯ ধরে ট্রেনে করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেয়। তারপর থেকে হাওড়া জেলার একটি থানার আওতায় আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা। শনিবার হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে তাদের আপাতত সে জেলার নিশ্চিন্দা থানার অধীনে একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে পুলিশ পাহারায়। সেখানে গিয়ে সোমবার কথিত সে বাংলাদেশিদের সঙ্গে দেখা করতে চেষ্টা করেন মানবাধিকার কর্মী সোনালী দাস ঘোষ। পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি বলেন,থানার বাইরে এসে জানতে পারি যে কাছেই একটি প্রশিক্ষণ কেন্দ্রে ওদের রাখা হয়েছে। সেখানে গিয়ে নিরাপত্তা কর্মীকে বলতে তিনি তালা খুলে দেন। কিন্তু আমরা ওপরে ওঠার সিঁড়ির দিকে পা বাড়াতেই থানা থেকে অফিসার এসে আমাদের আটকিয়ে দেন, নিরাপত্তা কর্মীকে বকাবকি করতে থাকেন যে তিনি কেন আমাদের ঢুকতে দিয়েছেন। পরে স্থানীয় প্রশাসনের প্রধান অর্থাৎ বিডিওর সঙ্গে দেখা করে ঢোকার অনুমতি চাইলে তিনি জানান যে তার এই অনুমতি দেওয়ার কোনও অধিকার নেই।

হাওড়ার এই প্রশিক্ষণ কেন্দ্রে আটকে রাখা হয়েছে ৫৯ কথিত বাংলাদেশিকে

হাওড়ার এই প্রশিক্ষণ কেন্দ্রে আটকে রাখা হয়েছে ৫৯ কথিত বাংলাদেশিকে

আটক থাকা ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক কিনা সেটি এখনও নিশ্চিত করা যায়নি। কারণ তাদের কোনও আদালতে হাজির করা হয়নি। ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার ভাস্কর রাও বিবিসিকে বলেন, “ওদের আমরা হেফাজতে নেইনি, জেল হাজতেও পাঠাইনি, কারণ তারা অপরাধী নয়। তাদের বিদেশী নাগরিক রেজিস্ট্রেশন অফিসারের কাছে হাজির করা হয়েছিল। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদের যেন নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গ দিয়ে। অন্যদিকে বাংলাদেশী বলে এদের ধরে কলকাতায় আনা হলেও এখানকার বাংলাদেশ উপ-দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি।

ট্রেনের কামরার ভেতর কথিত বাংলাদেশীরা মানবাধিকার কমিশনে অভিযোগন এসব ব্যক্তিদের আদালতে উপস্থাপন না করে দীর্ঘদিন এভাবে আটকে রাখার কড়া সমালোচনা করেছে মানবাধিকার সগঠনগুলো। বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগও দায়ের করেছে সংগঠনগুলো। মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, একমাস ধরে আটক রাখা হলেও কেন তাদের আদালতের সামনে হাজির করানো হয়নি?

সংবিধানের ২১ নম্বর ধারার উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছে মাসুম নামে একটি মানবাধিকার সংস্থা। মাসুমের প্রধান কিরিটী রায় বলেন,একদিক দিয়ে কর্ণাটকের বিজেপি সরকারকে আমরা ধন্যবাদই দেব, কারণ এই মানুষগুলোকে তারা অপরাধী হিসাবে গণ্য করে বিদেশী আইনের ১৪ নম্বর ধারায় মামলা রুজু করেনি। সেটা তারা আইন মোতাবেকই করেছে। কিন্তু যেটা বেআইনি করেছে তা হল এতদিন ধরে তাদের কোনও আদালতে পেশ করা হয়নি। তাদের ডিপোর্ট করার কোনও অনুমতি কি পুলিশ আদালত থেকে নিয়েছে? তা তো নেয় নি! যদিও ভারতের আইন অনুযায়ী কাউকে আটক করার পরে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করানোর নিয়ম আছে। কিন্তু ২০০৯ সালে জারী করা একটি বিধি অনুযায়ী যে কোনও রাজ্যে বাংলাদেশি সন্দেহে কাউকে আটক করা হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের না করে পশ্চিমবঙ্গে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে।

বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করেন এমন একজন, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রোগ্রাম হেড মধুরিমা ধানুকা বলেন ২০০৯ সালের ওই বিধির বৈধতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

হাওড়া স্টেশনে মানবাধিকার কর্মীদের বিক্ষোভ

হাওড়া স্টেশনে মানবাধিকার কর্মীদের বিক্ষোভ

তার কথায়,চলতি আইন অনুযায়ী ব্যাঙ্গালোর পুলিশ হয়তো আইনের পরিধিতে থেকেই কাজ করেছে,কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারি করা ২০০৯ সালের ওই নিয়মটি নিয়ে অনেক প্রশ্ন আছে। ওই নিয়মের ফলে পুলিশ যাকে খুশি আটক করছে বিদেশী বলে। আমরা বেশ কয়েক বছর আগেই এ নিয়ে জনস্বার্থ মামলা করেছি কলকাতা হাইকোর্টে এদিকে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সূত্র বলছে ৫৯ জনকে নিয়ে পশ্চিমবঙ্গ আর কর্ণাটক রাজ্য সরকারের মধ্যে যেসব পত্রালাপ হয়েছে, সোমবার তাদের কাছে তা পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দূতাবাসকে জানানো হয়েছে যে রাজ্য পুলিশের সীমান্ত গোয়েন্দা বিভাগ দূতাবাসকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দেবে। তারপরেই তারা ওই ৫৯ জনের সঙ্গে দেখা করার জন্য কনস্যুলার অ্যাক্সেস চাইবেন। তখনই প্রত্যেকের সঙ্গে কথা বলে দূতাবাস নিশ্চিত করবে সত্যিই তারা বাংলাদেশি কিনা। তারপরে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চালু হবে। কিন্তু তা কবে হবে তা কেউই বলতে পারেন না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক