admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে দুই নারী দগ্ধ হয়েছে। আজ ১১ই মে ২০২২ বুধবার দুপুরে পৌর এলাকার নামাবাজার মুক্তিযোদ্ধা পল্লীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, বাসাবাড়িতে তিতাস গ্যাসের পাইপ লাইনে গ্যাসের প্রেসার না থাকার কারণে দোকান থেকে একটি নতুন সিলিন্ডার নিয়ে আসেন তারা।
পরে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে গন্ধ ছড়িয়ে পড়লে বাসার অন্যান্য ভাড়াটিয়ারা সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হওয়ার বিষয় টি তাদেরকে জানায়। এ সময় তারা গ্যাস সিলিন্ডার টি বন্ধ করতে গেলে বিকট শব্দে বিস্ফারণ হয়ে আগুনে পুড়ে মিতু (২২) ও সেলিনা ( ৬৫) নামে দুইজন দগ্ধ হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সায়মন হুদা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে সেলিনার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে এবং অপরজন সুমি আক্তারের শরীরে ২০শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।