admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মে, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলুঃ ব্যুরো প্রধান ঢাকার সাভারে ঈদকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ পুলিশের আইকন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে গতকাল (শনিবার) বিকেলে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার সাভারের উত্তরণ পল্লীতে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।
শনিবার (৩০ শে এপ্রিল) বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসো ফাউন্ডেশনের পরিচালক সাইমন হোসেন সাইফ, সাভার মডেল থানার ওসি অপারেশন মাকারিয়াস দাস, উত্তরণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, আল মুসলিম গ্রুপের জিএম লিটন আহমেদসহ প্রমুখ।
প্রধান অতিথির হিসেবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বক্তব্যে বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো । এর আগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।
তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিক ভাবে সচ্ছলতা লাভ করেছেন।
এ সময় ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী – লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা ।
অনুষ্ঠান শেষে সাভার মডেল থানার ওসি অপারেশন মাকারিয়াস দাস উত্তরণ পল্লীতে ডিআইজি হাবিবুর রহমানের বাবার নামে নির্মিত মসজিদে ১০ টি পবিত্র কোরআন শরীফ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসো ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমন হোসেন সাইফ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।