admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পবিত্র মাহে রমজান উপলক্ষে রুরাল এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। সোমবার বিকেলে শহরের চৌরাস্তায় দের শতাধিক রোজাদার ব্যক্তি নারী, পুরুষ ও পথ শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও রুরাল এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা এই ইফতার সামগ্রী নিজ হাতে রোজাদার ব্যক্তিদের মাঝে তুলে দেন।
এদিকে পরিচালক মিনা বলেন প্রতি বছরের মতো এ বছরেও নিজস্ব অর্থায়নে শহরের চৌরাস্তায় আমি ইফতার বিতরণ করেছি।
তবে এবার রমজান মাসের শেষ দিনে ইফতার বিতরণ করলাম। এই মানুষগুলোর কাছে ইফতার বিতরণ করে নিজেকে অনেক ভালো লাগছে।