admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে পৌরসভার জালেশ্বর এলাকার ভাড়া বাড়ির নিজ কক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন নাজমুল কাজী (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার সকালে পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত নাজমুল কাজী খুলনা জেলার পাইকগাছা থানার আব্দুস সবুর কাজীর ছেলে। তিনি সাভারের জালেশ্বর এলাকায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্ত্রী নাজমা বলেন, মঙ্গলবার বিকেলে রেডিও কলোনি এলাকা থেকে আমার স্বামীর রিকশা পুলিশ নিয়ে যায়। রিকশা ছাড়িয়ে নিতে ৩ হাজার টাকার মতো লাগে। তাই আমার শ্বশুরের কাছ থেকে ৩ হাজার টাকা সংগ্রহ করে গ্যারেজ যাই। সেখানে গ্যারেজ মালিক বলেন, যদি রিকশা পুলিশ নেয় তাহলে নাজমুল ছাড়া রিকশা দেবে না।পরে বাসায় ফিরে দেখি দরজা বন্ধ।তখনই ঘরের ফাঁকা দিয়ে দেখি নাজমুল আত্মহত্যা করেছে ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জালেশ্বর থেকে নাজমুলের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন । তবে তিনি রিকশা হারিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রেডিও কলোনি থেকে কোনো রিকশা আটক করা হয়নি। নাজমুল বাসায় তার স্ত্রীকে বলেছেন রিকশাটি পুলিশ নিয়েছে। কিন্তু তার স্ত্রী পুলিশের কাছে যেতে চাইলে তিনি যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।