admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
মোঃ দুলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার ৩১ মার্চ চিলারং ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ, ঠাকুরগাঁও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগ ও ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রধান বক্তা ছিলেন , ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। আরো বক্তব্য দেন,চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল হক, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন
চিলারং ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ,চিলারং ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মিলন হোসেন, চিলারং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম , মতিউর প্রমুখ। এছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগ জেলা-উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, চিলারং ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান। এ সময় বক্তারা বলেন স্বাধীনতা সংগ্রামে যুবলীগের যে ভুমিকা তা ইতিহাস হয়ে থাকবে। তৃণমূল যুবলীগকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দ্বিতীয় অধিবেশনে মিজানুর রহমান কে সভাপতি ও আব্দুর রাজ্জাক কে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করে নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়।