admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় ইউনিয়নের কাঠুরিয়ার এলাকার প্রভাবশালী ব্যক্তিদের অবৈধভাবে দেওয়া প্রায় ছয় শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুধবার (৩০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া ও ধুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।অভিযানে নেতৃত্বদেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে তিতাসের চল্লিশ সদস্যের একদল শ্রমিক অংশগ্রহণ করেন।এলাকাবাসী জানায়, আশুলিয়ার কুটুরিয়া কাঠগড়া বেলমা কলমা এলাকায় প্রায় দশ বারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গত কয়েকদিন আগেও অসাধু লোকজন রাতের আঁধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ২০ হতে ৪০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুল লাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন এইসব এলাকার প্রভাবশালীরা । পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সব এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এসময় নিম্ন মানের পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। রাতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।