admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা প্রশাসন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ, লাইসেন্সবিহীন গাড়ি, বায়ু দূষণ এবং বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় ১২টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শনিবার (১২ মার্চ) দুপুরে মহাসড়কের গেন্ডা ও উলাইল বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
এসময় সার্বিক সহযোগিতা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার মডেল থানা পুলিশের একটি দল।
উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ১২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল ও যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।