admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
এনামুল হক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী তানভীর (২৯) নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে সীমান্তের সুন্দরইল বিওপি ক্যাম্পে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত তানভীর নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের শেখ আরজনুর এর ছেলে।
বিজিবি সদস্য ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সিপাহী তানভীর সকলের অজান্তে ক্যাম্পের অভ্যন্তরে নিজের নিকট থাকা বন্দুক দিয়ে বুকে বাম পাশে গুলি করে আতœহত্যার চেষ্টা করে। বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা গুরুত্ব আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। রাস্তায় কিছু দুর যাওয়ার পর তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুণরায় তাকে হাসপাতালে ফিরে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৭ টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘনটার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করেছেন। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন বলেন, সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে মুমুর্ষ অবস্থায় বিজিবি সদস্য তানভীরকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
তার শরীরের বুকের বাম পার্শ্বে গুলিবিদ্ধ ক্ষতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে গান শুটিং করা হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়ার জন্য বেরিয়ে গেলে কিছুপর আবারও হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে বিজিবি সদস্যরা। কিন্তু তার আগেই সকাল ৭টা ৫মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি-১৬ নওগাঁর অধিনায়ক লে:কর্ণেল আসাদুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।