admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ মার্চ, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকা সাভারে বামনী খাল দখল করে মাটি ভরাট করেছে কয়েকটি হাউসিং কম্পানি।আজ সকালে সাভার উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে খালের সীমানা নির্ধারণ করেন। পরে খালের ভরাটকৃত যার যার অংশের বালি অথবা মাটি সরিয়ে নিতে হাওজিং কোম্পানি গুলো কে নির্দেশ প্রদান করেন। মঙ্গলবার ১ই মার্চ ২০২২ সকালে আমিনবাজার রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি শাখী ছেপ বামনী খাল পরিদর্শন করে ভরাট কৃত যার যার অংশের মাটি বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন ।
এসময় স্থানীয়রা জানায় : হাউজিং কোম্পানির দখলদারদের কবলে সাভারে বামনী খালের বেশি অংশ বর্তমানে অস্তিত্ত্ব সঙ্কটে পড়েছে।ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বামনী খালের দিকে তাকালে চোখে পড়ে খালের তীরবর্তি বিশাল এলাকাজুড়ে শুধু দখলদারিত্ব ও মাটি ভরাট । শুধু খালের জায়গা নয়, শাখা নদী, খাস সম্পত্তি, ল্যান্ডভূক্ত জমি, সরকারি খালের জমি এবং কৃষকের কৃষি জমি জোরপূর্বক দখল করে বালি ভরাট করে রেখেছে হাউসিং কম্পানি গুলো । প্রভাবশালী ভূমিদস্যুরা দখল-দূষণ করে খাল ও কৃষি আবাদি জমি বালি ভরাট করার পরিবেশকে মারাত্মক ধ্বংসের মুখে ফেলেছে।
এরআগেও বহুবার খাল ও জলাশয় ভরাটের পাঁয়তারা করলেও প্রশাসনের তৎপরতায় ব্যর্থ হয় হাউসিং গুলো। হাউজিং গুলো খালের ভরাটকৃত অংশের উঁচু জায়গা থেকে মাটি কেটে নিয়ে যার যার স্থানে খালের নিচু জায়গা ও আবাদি কৃষিজমিতে জলাশয় ভরাট করছে।
এ ব্যাপারে আমিনবাজার রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি শাখী ছেপ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি বামনী খালের দখলকৃত অংশ থেকে সুগন্ধা হাউজিং কোম্পানি ও এস এ হাউজিং কোম্পানির মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।
জলাশয় ভরাট আইনে অনুমোদন ছাড়া ভরাট করা যায় কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।