admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা ব্রীজের পাস থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত বৃদ্ধা (৫৫) পরনের প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, বাবনাতলা এলাকার ভ্যান চালককেরা মরদেহটি উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে কোন যানবাহন লোকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তার মৃত্যু হয়। তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।