admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার আসামি আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ের ছদ্মবেশে ১৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আশরাফ হোসেন কামাল। আজ ঢাকার সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর কামাল পলাতক ছিলেন। এসময় তিনি সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিতেন। তিনি নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যু দন্ড প্রাপ্ত আসামি। তার কাছ থেকে দৈনিক সময়ের বাংলা পত্রিকার কার্ড উদ্ধা করা হয়েছে। তিনি এ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
জানা যায় স্ত্রী হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ড দেয় আদালত। এ ব্যাপারে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানান র্যাব মুখপাত্র।