admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ
রংপুর ব্যুরো নিউজঃ গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে বিভাগীয় প্রশাসন ও খাদ্য বিভাগ, রংপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, খাদ্য বিভাগীয় কর্মকর্তা, চালকলের মিলার, আড়তদার ও ব্যবসায়ী প্রতিবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুরের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সচিব, খাদ্য মন্ত্রণালয়, জনাব মোঃ শাখাওয়াত হোসেন, মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর, জনাব খাজা আব্দুল হান্নান, অতিরিক্ত সচিব, খাদ্য মন্ত্রণালয়।
এছাড়াও সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, রংপুর এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এ সভায় উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনগণ তাদের মতামত ব্যক্ত করেন।